
অ্যাপল মিউজিকে সম্প্রতি দেখা দিয়েছে নতুন এক ত্রুটি। এই ত্রুটির ফলে ব্যবহারকারীরা নিজের লাইব্রেরিতে ব্যবহারকারীর প্লেলিস্ট ও গান দেখতে পাচ্ছেন। রেডিটে এমন অভিযোগ জানিয়েছেন অনেক ব্যবহারকারী। এর মধ্যে কয়েকজন জানিয়েছেন, তাঁদের প্লেলিস্ট একেবারে উধাও বা অন্য কারও সঙ্গে অদলবদল হয়ে গেছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভের প্রতিবেদন অনুযায়ী, এই ত্রুটি শুধু আইওএস অপারেটিং সিস্টেমে চালিত অ্যাপল মিউজিক অ্যাপেই দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এটি আইক্লাউডজনিত কোনো সমস্যা। অনেকে রেডিটে লিখেছেন, অ্যাপটির ‘আইক্লাউড সিংক’ সুবিধা বন্ধ করে পুনরায় চালুর পর সমস্যার সমাধান হয়েছে।
অতীতেও একই ধরনের ‘আইক্লাউড সিংক’ সমস্যার মুখে পড়েছিল অ্যাপল। আইফোন-১৩ উন্মোচনের পরপরই যাঁরা অন্য কোনো ফোন থেকে ডেটা স্থানান্তর করেছিলেন তাঁরা তাঁদের মিউজিক লাইব্রেরিতে আর প্রবেশ করতে পারছিলেন না।
অবশেষে উইন্ডোজ ১১-এর জন্য উন্মুক্ত হয়েছে অ্যাপল মিউজিক এবং অ্যাপল টিভির অ্যাপ। মাইক্রোসফট স্টোরে অ্যাপ দুটি পাওয়া যাচ্ছে। পাশাপাশি পাওয়া যাচ্ছে ‘অ্যাপল ডিভাইস’ নামের আরেকটি অ্যাপ। এর মাধ্যমে উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকে সহজেই অ্যাপলের আইফোন ও আইপ্যাড নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারীরা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ১২ অক্টোবর সারফেস ল্যাপটপ উন্মোচন অনুষ্ঠানে মাইক্রোসফট ঘোষণা করেছিল, অ্যাপল মিউজিক ও অ্যাপল টিভির অ্যাপ শিগগিরই মাইক্রোসফট স্টোরে আসবে। অ্যাপল মিউজিক বা টিভির অ্যাপের প্রিভিউ সংস্করণ ইনস্টল করলে ‘আইটিউনস’ অ্যাপ চালু করতে পারবেন না ব্যবহারকারীরা। আইটিউনসের নতুন সংস্করণ এলে তবেই এই অ্যাপে প্রবেশ করা যাবে।
অ্যাপল মিউজিক, অ্যাপল টিভি ও ডিভাইস অ্যাপগুলোর সঙ্গে ম্যাক অপারেটিং সিস্টেমের অ্যাপের সাদৃশ্য রয়েছে। মাইক্রোসফট স্টোরে অ্যাপগুলো সহজে খুঁজে পাওয়া যাচ্ছে না এখনো। ব্যবহারকারীরা আশা করছেন, শিগগিরই এ সমস্যার সমাধান হবে।

তরুণদের উদ্ভাবনী ধারণায় অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আইসিটিমন্ত্রী বলেন, স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের জন্য একই ধরনের তহবিল নেই।
২ দিন আগে
তথ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও সংবেদনশীল তথ্যের অনুপযুক্ত ব্যবহারের অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। বরখাস্ত গবেষকদের অন্তত দুজন প্রতিষ্ঠানের এআই নিরাপত্তা গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের কাজের মধ্যে এমন একটি প্রকল্পও ছিল, যেখানে একটি বাইরের প্রতিষ্ঠান...
২ দিন আগে
দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
২ দিন আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
৩ দিন আগে