বছরের শুরুতেই বড়সংখ্যক কর্মী ছাঁটাই করল যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন রিয়েল এস্টেট কোম্পানি ফ্রন্টডেস্ক। গত মঙ্গলবার গুগল মিটের মাধ্যমে ২ মিনিটের ভার্চ্যুয়াল কলে ২০০ কর্মীকে ছাঁটাই করে কোম্পানিটি। ছাঁটাই হওয়া এসব কর্মীর মধ্যে পূর্ণকালীন, খণ্ডকালীন ও চুক্তিভিত্তিক—সব ধরনের কর্মী ছিলেন। তাঁরা ভার্চুয়াল কলে যুক্ত ছিলেন।
প্রযুক্তিবিষয়ক অনলাইন নিউজপোর্টাল টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুসারে, ওই ভার্চ্যুয়াল কলে ‘কোম্পানির আর্থিক দুর্দশার’ কথা তুলে ধরেন ফ্রন্টডেস্কের সিইও জেসসে ডেপিন্টো। দেউলিয়া ঘোষণার বিকল্প হিসেবে কোম্পানিকে রাষ্ট্রের হাতে ছেড়ে দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।
বিভিন্ন সূত্র অনুসারে, নতুন প্রতিষ্ঠানটি বাজারদরে বিভিন্ন অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট ইজারা নেয় এবং তা মেরামত করে স্বল্প সময়ের জন্য ভাড়া দেয়। বিশ্বজুড়ে ৩০টির বেশি দেশে সক্রিয় প্রতিষ্ঠানটি। মূলধন থেকেই আগাম ব্য়য় বেড়ে যাওয়া এবং চাহিদা ও বাজারদরের তারতম্যের কারণে টিকে থাকতে হিমশিম খাচ্ছে কোম্পানিটি।
প্রতিষ্ঠানটি জেটব্লু ভেনচার্স ও ভেরিটাস ইনভেস্টমেন্টসের কাছ থেকে ২ কোটি ৬০ লাখ পর্যন্ত বিনিয়োগ পেয়েছিল। ফ্ল্যাট ইজারা থেকে সরে পুরো ভবন ব্যবস্থাপনার পরিকল্পনা করছিল কোম্পানিটি। কিন্তু ওই পরিকল্পনা নিয়ে বিনিয়োগকারীরা সন্তুষ্ট ছিল না এবং সেটা সফলও হয়নি। পরে আরও বিনিয়োগ টানার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি।
২০১৭ সালে ফ্রন্টডেস্ক কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়। কোম্পানিটি যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় এক হাজার অ্যাপার্টমেন্ট ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত। যুক্তরাষ্ট্রের উইসকনসিনভিত্তিক প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান জেনসিটি নিজের নিয়ন্ত্রণে নেওয়ার মাত্র সাত মাস পরই কর্মী ছাঁটাইয়ের এ পদক্ষেপ নেয় ফ্রন্টডেস্ক। ভাড়া পরিশোধ নিয়ে সংকটের কারণে কোম্পানিটি আর্থিক দুর্দশার মুখে পড়ে। এ ছাড়া ভুল-বোঝাবুঝির কারণে ভূমিমালিকদের সঙ্গে কোম্পানিটির বিরোধ তৈরি হয়।
এসব সংকট দূর করার জন্য কোম্পানিটি এ বিশালসংখ্যক কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। এ পদক্ষেপের কারণে কর্মীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
ফ্রন্টডেস্কের এ সিদ্ধান্তের কারণে স্বল্পমেয়াদি আবাসন ভাড়ার খাতের কোম্পানিগুলোর টেকসই হওয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। কারণ, তীব্র প্রতিযোগিতার মুখে বাজারের গতি পরিবর্তন হলে এ ধরনের ব্যবসাকৌশল যে হুমকির মুখে পড়তে পারে, তা এ ঘটনায় উঠে এসেছে।

বাংলাদেশে ই-কমার্স, অনলাইন ব্যবসা, শিক্ষা ও ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি ঢাকায় একটি কার্যালয় খোলার আগ্রহ ব্যক্ত করেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশে আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে ডিজিটাল আইডি চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তাঁর ভাষ্য, একটি একক ডিজিটাল পরিচয় সরকারি বিভিন্ন সেবা পাওয়ার প্রধান মাধ্যম বা কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। এ লক্ষ্যে সরকার কৃত্রিম
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন সদস্য অন্তর্ভুক্তি, বর্তমান সদস্যদের তথ্য যাচাই-বাছাই ও হালনাগাদে সাত সদস্যের সহায়ক কমিটি গঠন করা হয়েছে...
১ দিন আগে
দেশের বিভিন্ন এলাকায় মোবাইল ফোন টাওয়ার ও নেটওয়ার্ক স্থাপনা থেকে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি চুরি ও ভাঙচুরের ঘটনা বেড়েছে। গত ২০ মাসে চার মোবাইল অপারেটরের নেটওয়ার্ক স্থাপনা থেকে প্রায় ১৬ হাজার মিটার পাওয়ার কেবল এবং ২ হাজারের বেশি ব্যাটারি চুরি হয়েছে।
১ দিন আগে