জনপ্রিয় ব্রাউজার ফায়ারফক্সের মালিক কোম্পানি মোজিলায় নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে। এই পরিবর্তনের পর কোম্পানির ৬০ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে।
স্মার্টফোনে ফায়ারফক্স ব্রাউজারের সক্ষমতা বাড়াতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রযুক্তিতে আরও শক্তি ও সম্পদ ব্যয় করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কোম্পানিটি জানিয়েছে।
কোম্পানিটির নতুন সিইও হিসেবে নিয়োগ পেলেন লরা চেম্বারস। এয়ারবিএনবি, পেপাল ও ইবে এর মতো কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে লরার।
বিশ্বব্যাপী প্রযুক্তি খাতে এরকম কর্মী ছাঁটাই বৃদ্ধি পেয়েছে। অন্যান্য কোম্পানিরা খরচ কমানোর জন্য সাধারণত এই ধরনের পদক্ষেপ নেয়। তবে মোজিলা একটি বড় পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য সিইও পরিবর্তন ও কর্মী ছাঁটাই করল। কোম্পানিটি এমন সব খাতে বিনিয়োগ বাড়াতে যাচ্ছে, যেগুলো কোম্পানির প্রসার ঘটাবে ও প্রযুক্তি জগতে বড় প্রভাব ফেলবে।
গত কয়েক বছর ধরেই এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সবার নজর কেড়েছে। এআইয়ের মাধ্যমে ফায়ারফক্স ব্রাউজারকে আরও স্মার্ট করার সুযোগ দেখছেন কোম্পানিটি। বিশেষ করে ফেকস্পট কোম্পানি কেনার পর মোজিলা এই প্রযুক্তি নিয়ে বেশি আগ্রহ বেড়েছে।
এই পদক্ষেপের মাধ্যমে বোঝা যায়, ব্রাউজিংয়ের অভিজ্ঞতা আরও ভালো করার চেষ্টা করছে। এর ফলে ব্যবহারকারীরা সার্চের সময় ভুয়া ও ভুল কনটেন্টের সম্মুখীন হবে না।
এসব ছাড়াও মোজিলা আরও বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। কোম্পানিটির ভিপিএন ও নিরাপত্তা টুলগুলোর গুরুত্ব দিন দিন কমে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে। তাই স্মার্টফোনের ফায়ারফক্স ব্রাউজার ও এআইয়ের ক্ষেত্রে বেশি মনোযোগ দেবে মোজিলা।
নতুন সিইওয়ের সাহায্যে কোম্পানি বাজারে নতুন পণ্যে নিয়ে আসার পাশাপাশি ইন্টারনেটের ব্যবহারের অভিজ্ঞতাও আরও ভালো করার আশা করছে মোজিলা।
তথ্যসূত্র: গিজমো চায়না

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৫ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৫ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে