বর্তমান ডিজিটাল যুগে তথ্যের নিরাপত্তা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাইক্রোসফট ওয়ার্ডে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করা যায়। এসব ডকুমেন্টে পাসওয়ার্ড যুক্ত করে এগুলোকে আরও নিরাপদ রাখা যায়। পরবর্তীতে এই পাসওয়ার্ড দিয়েই কোনো ডকুমেন্ট খুলে সম্পাদনা করা যাবে। সঠিক পাসওয়ার্ড না না দিতে পারলে ডকুমেন্ট খুলবে না। ফলে আপনার ডিভাইস অন্য কেউ ব্যবহার করলেও সংবেদনশীল তথ্য সুরক্ষিত থাকবে।
কোনো মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টে পাসওয়ার্ড যুক্ত করার প্রক্রিয়াটি খুবই সহজ। তবে পাসওয়ার্ডটি আপনাকে মনে রাখতে হবে।
ওয়ার্ড ডকুমেন্ট পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত করবেন যেভাবে—
ওয়ার্ড একটি নিজস্ব পাসওয়ার্ড প্রোটেকশন সিস্টেম রয়েছে, যা ব্যবহার করে ফাইলগুলোকে দ্রুত এবং কার্যকরভাবে সুরক্ষিত করা যাবে।
১. যে ওয়ার্ড ডকুমেন্টটি পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত করতে চান, সেটি খুলুন। এরপর ডানপাশের ওপরের দিকে থাকা ‘ফাইল’ অপশন নির্বাচন করুন।
২. তারপর ‘ইনফো’ বাটনে ক্লিক করুন।
৩. এখন ‘প্রটেক্ট ডকুমেন্ট’ অপশন নির্বাচন করুন।
৪. এখন ফাইলটি সুরক্ষিত রাখতে কয়েকটি অপশন থেকে প্রয়োজনীয় অপশনটি বেছে নিতে পারবেন।
রিড অনলি অপশন বাছাই করলে, ডকুমেন্টটি আর সম্পাদনা করা না যায়, অথবা আপনি ডকুমেন্টে ভবিষ্যতে কী পরিবর্তন করা যাবে তা নিয়ন্ত্রণ করতে পারবেন। এখানে ‘এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড’ অপশনটি নির্বাচন করার মাধ্যমে মূলত ওয়ার্ড ডকুমেন্টে একটি পাসওয়ার্ড সেট করা যাবে। ডকুমেন্টটি খুলতে ও ব্যবহারের জন্য এই পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ড ছাড়া কেউ ফাইলটি দেখতে বা সম্পাদনা করতে পারবে না।
৫. যে পাসওয়ার্ডটি দিতে চান, সেটি টাইপ করুন। তবে এটি খুবই মনোযোগ দিয়ে করতে হবে। কারণ পাসওয়ার্ডটি ভুলে গেলে আপনি প্রায় নিশ্চিতভাবেই এই ফাইলটিতে আর প্রবেশ করতে পারবেন না এবং তা পুনরুদ্ধার করা খুবই কঠিন হবে। সহজে মনে রাখার মতো পাসওয়ার্ড নির্বাচন করা উচিত। এ ছাড়া পাসওয়ার্ডটি কোথাও টুকে রাখতে পারেন। পাসওয়ার্ডটি নিরাপদ জায়গায় সংরক্ষণ করতে হবে, যাতে ভবিষ্যতে ফাইলটিতে প্রবেশ করতে কোনো সমস্যা না হয়।
৬. আপনাকে আবার পাসওয়ার্ড টাইপ করার জন্য বলা হবে, তখন সেটি সঠিকভাবে টাইপ করুন। তারপর ‘ওকে’ বাটন নির্বাচন করুন।
৭. এখন ফাইলটি পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত হয়ে যাবে। পরবর্তী সময়ে আপনি যখন ফাইলটি খুলবেন, তখন আপনাকে পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে বলা হবে। পাসওয়ার্ডটি টাইপ করে ‘ইন্টার’ অথবা ‘ওকে’ বাটনে ক্লিক করুন। এরপর স্বাভাবিকভাবে ফাইলটি ব্যবহার করতে পারবেন।
তথ্যসূত্র: ডিজিটাল ট্রেন্ডস

এনভিডিয়া নতুন একটি চিপ উন্মোচন করেছে। এই চিপটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সক্ষমতাকে সরাসরি ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারের ভেতরে নিয়ে আসবে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি), ইন্টেল এবং অ্যাপলের সঙ্গে আরও সরাসরি প্রতিযোগিতায় নামল।
৬ ঘণ্টা আগে
ক্রীড়াঙ্গনে নারী অ্যাথলেটদের আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়া এবং স্টেডিয়ামে দর্শকদের ছবি তোলার ওপর নিষেধাজ্ঞা জারির দুটি সাম্প্রতিক ঘটনা এশিয়ার ক্রীড়াঙ্গনে নারী অ্যাথলেটদের ব্যক্তিগত গোপনীয়তা ও সুরক্ষার বিষয়টি নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।
৪ দিন আগেসকালবেলা অ্যালার্মের কর্কশ শব্দে চোখ মেলা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার আগে বিছানায় শুয়ে শেষ স্ক্রল! এ যুগের মানুষের ২৪ ঘণ্টার রুটিন এখন বন্দী হয়ে গেছে পাঁচ থেকে ছয় ইঞ্চির একটি কাচের স্ক্রিনে। ফেসবুকের নোটিফিকেশন, ইনস্টাগ্রামের রিলস আর ইউটিউব শর্টসের অন্তহীন গোলকধাঁধায় প্রতিদিন হারিয়ে যাচ্ছে
৬ দিন আগে
ঈদের সময় বড় শহরগুলো যেন অচেনা রূপ নেয়। চিরচেনা যানজটের শহর হয়ে যায় একেবারে ফাঁকা। তবে এই ফাঁকা শহরে ঈদের রাতে আত্মীয়ের বাসায় যাওয়া কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডায় বের হওয়ার সময় রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করেন অনেকে। চালকের সংখ্যা সীমিত থাকায় বাস্তবতা হলো, বাইক বা গাড়ি পেতে বেশ ঝক্কিতে পড়তে হয় এ সময়।
৭ দিন আগে