
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার পদ্ধতি বয়সভেদে ভিন্ন হয়ে থাকে। তরুণেরা একে যেন নিজের পরামর্শদাতা বা গুরুর মতো ব্যবহার করে, আর তুলনামূলকভাবে বয়স্করা এটি ব্যবহার করেন সার্চ ইঞ্জিনের বিকল্প হিসেবে। গত ২ মে এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘সরলভাবে বললে, একটু বয়স্করা চ্যাটজিপিটিকে গুগলের বিকল্প হিসেবে ব্যবহার করেন। যাঁরা ২০ বা ৩০-এর কোঠায়, তারা এটা জীবনের পরামর্শদাতার মতো ব্যবহার করেন।’
তিনি আরও বলেন, ‘আর কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা একে এমনভাবে ব্যবহার করেন, যেন এটা তাঁদের নিজস্ব অপারেটিং সিস্টেম। তাঁরা চ্যাটজিপিটিকে এমনভাবে সাজান, যেন এটি অনেক ফাইলের সঙ্গে সংযুক্ত থাকে, জটিল প্রম্পট মুখস্থ রাখেন বা আলাদা জায়গায় সংরক্ষণ করে রাখেন। প্রয়োজনে সেগুলো কপি পেস্ট করেন।’
অল্টম্যান জানান, অনেক তরুণ ব্যবহারকারী জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় চ্যাটজিপিটির সাহায্য নেয়। তাদের জীবনের প্রত্যেক ব্যক্তির সম্পর্কে এবং তাদের সঙ্গে কী কথা হয়েছে—এসবের পূর্ণ প্রেক্ষাপট চ্যাটজিপিটির থাকে।
ওপেনএআই নিজে কীভাবে চ্যাটজিপিটি ব্যবহার করে—এমন প্রশ্নে অল্টম্যান জানান, ‘আমাদের প্রচুর কোড চ্যাটজিপিটি লিখে দেয়।’ তবে নির্দিষ্ট করে কত শতাংশ কোড এআই লেখে, তা জানাননি তিনি।
এদিকে মাইক্রোসফটের কোডের একটি উল্লেখযোগ্য অংশ এখন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে তৈরি হচ্ছে বলে সম্প্রতি জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলা। তার মতে, মোট কোডের ২০ থেকে ৩০ শতাংশই এআই দিয়ে লেখা হয়েছে।
গত অক্টোবরে গুগলের সিইও সুন্দর পিচাই জানিয়েছিলেন, নতুন কোডের ২৫ শতাংশের বেশি এখন এআই দিয়ে লেখা হয়।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ওপেনএআই এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রে কলেজ শিক্ষার্থীরা চ্যাটজিপিটি সবচেয়ে বেশি ব্যবহার করেন।
পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে উঠে আসে, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে ১৩ থেকে ১৭ বছর বয়সী কিশোরদের মধ্যে ২৬ শতাংশ স্কুলের কাজের জন্য চ্যাটজিপিটি ব্যবহার করেছে। ২০২৩ সালে এ সংখ্যা ছিল ১৩ শতাংশ।
স্যাম অল্টম্যানের সাক্ষাৎকারটি গতকাল সোমবার সিকোইয়া ক্যাপিটালের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। তরুণেরা কীভাবে চ্যাটজিপিটি ব্যবহার করেন—এমন এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন অল্টম্যান।
তথ্যসূত্র: বিজনেস ইনসাইডার

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৯ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৯ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে