ছোট ছোট পরিবেশবান্ধব উদ্যোগই পারে পৃথিবীকে টিকিয়ে রাখতে। এতে সামান্য হলেও অবদান রাখতে চান তরুণ উদ্যোক্তা অ্যাডাম রিজওয়ে। ইলেকট্রিক মোটরসাইকেল বানিয়ে কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণের পরিমাণ কমাতে চান তিনি। সে লক্ষ্যে ২০১৬ সালে প্রতিষ্ঠা করেন নিজের স্টার্টআপ ওয়ান মোটো।
এ বিষয়ে অ্যাডাম রিজওয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, প্রতিদিন ১৫ হাজার পেট্রোলচালিত মোটরসাইকেল ও স্কুটার দুবাইয়ের রাস্তায় চলাচল করে। এতে ১৬ হাজার ৫০০ টন কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণ হয়। এই পরিমাণ কার্বন-ডাই-অক্সাইড শোষণ করতে ২ লাখ ৭০ হাজার গাছের ১০ বছর সময় প্রয়োজন।
মোটরসাইকেলের দাম কম। ফলে সাশ্রয়ী বাহন হিসেবে এর জনপ্রিয়তা অনেক বেশি। তাই মোটরসাইকেল থেকে নির্গত কার্বন-ডাই-অক্সাইড নিয়ে অনেকেই মাথা ঘামান না। বর্তমানে বিশ্বে ২৭ কোটি মোটরসাইকেল রয়েছে। এগুলো থেকে নির্গত কার্বন-ডাই-অক্সাইড পরিবেশের ক্ষতি করছে।
ভবিষ্যতে কম পথের দূরত্ব পাড়ি দিতে মোটরসাইকেলের ব্যবহার আরও বাড়বে বলে মনে করেন রিজওয়ে। বর্তমানে ই–শপ থেকে মানুষ পণ্য কিনছে হরদম। এসব পণ্য বাড়ির দরজায় পৌঁছে দিচ্ছে যে মানুষটি, তিনিও বাহন হিসেবে অনেক ক্ষেত্রেই বেছে নিচ্ছেন মোটরসাইকেলকে।
ফলে আগামী দিনে মোটরসাইকেলের ব্যবহার ক্রমাগত বাড়বে। এ অবস্থায় এই মোটরসাইকেলের শক্তির উৎসটি পরিবেশবান্ধব করতে না পারলে, জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো মোকাবিলা কঠিন হয়ে পড়বে। এমন ধারণা থেকেই ওয়ান মোটো শুরু করেন রিজওয়ে।
এ বিষয়ে রিজওয়ের ভাষ্য, ‘ডেলিভারি মোটরসাইকেল থেকে পরিবেশ দূষণের প্রসঙ্গটি চোখ এড়িয়ে যায়। কিন্তু ভাবুন গোটা বিশ্বে সব মিলিয়ে ২৭ কোটি মোটরসাইকেল চলছে।'
গবেষণা প্রতিষ্ঠান ম্যাকিনসি অ্যান্ড কোম্পানির দেওয়া তথ্যমতে, আগামী ১০ বছরে ইলেকট্রিক মোটরসাইকেলের বাজার হবে ৩০ থেকে ৫০ হাজার কোটি মার্কিন ডলার।ফলে সময়ের সঙ্গে মোটরসাইকেলের ওপর নির্ভরশিলতা বাড়বে। এই ভবিষ্যতের দিকে তাকিয়েই ইলেকট্রিক মোটরসাইকেলের ওপর জোর দিচ্ছেন অ্যাডাম রিজওয়ে। তবে এর চ্যালেঞ্জও কম নয়। পরিবেশ বাঁচাতে চাইলে শুরুতে একটু ছাড় দিতেই হবে।
ইলেকট্রিক মোটরসাইকেল একবারে অনেক দূর যেতে পারবে না। ব্যাটারির চার্জ কতক্ষণ থাকবে, তার ওপর এর রেঞ্জ নির্ভর করবে। এ ছাড়া ইলেকট্রিক মোটরসাইকেল চার্জ দেওয়ার অবকাঠামোও তৈরি করতে হবে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, রিজওয়ে এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কেনিয়াতে তাঁর ব্যবসা বিস্তার করেছেন। বৈশ্বিকভাবেও তিনি সফল হওয়ার স্বপ্ন দেখেন। ২০২৪ সালের মধ্যে তিনি দুবাই থেকে পুরোনো প্রযুক্তির দেড় হাজার মোটরসাইকেল হটাতে চান। বিশ্বের ১০০ শহরে নামাতে চান ১ লাখ ইলেকট্রিক মোটরসাইকেল।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৬ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৬ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে