পাসওয়ার্ড শেয়ার করে একই অ্যাকাউন্টে সঙ্গে থাকা পরিবারের সদস্য বাদে আর কেউ নেটফ্লিক্স দেখতে পারবে না। নতুন কাউকে অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ করে দিতে হলে প্রতি মাসে ভিডিও-স্ট্রিমিং প্ল্যাটফর্মটিকে দিতে হবে বাড়তি ফি।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নেটফ্লিক্স জানিয়েছে, কানাডা, নিউজিল্যান্ড, পর্তুগাল ও স্পেনে নিয়মটি চালু করা হয়েছে। অতিরিক্ত এ ফি’র হার কানাডায় ৭ দশমিক ৯৯ কানাডীয় ডলার, নিউজিল্যান্ডে ৭ দশমিক ৯৯ নিউজিল্যান্ড ডলার এবং পর্তুগালে ৩ দশমিক ৯৯ ইউরো ও স্পেনে ৫ দশমিক ৯৯ ইউরো। এর আগে, দক্ষিণ আমেরিকা মহাদেশের ৪ টি দেশে নিয়মটি চালু করেছিল নেটফ্লিক্স।
গত বুধবার (৮ ফেব্রুয়ারি) নেটফ্লিক্স তাদের ‘পাসওয়ার্ড বিনিময়’ নীতিমালা প্রকাশ করেছে। নীতিমালায় বলা হয়েছে, ‘এখন থেকে নেটফ্লিক্স ব্যবহারকারীকে অ্যাকাউন্ট চালানোর জন্য একটি ‘প্রাথমিক অবস্থান’ নির্ধারণ করতে হবে এবং ঠিক করতে হবে তাদের অ্যাকাউন্ট পরিবারের কে কে ব্যবহার করতে পারবেন। এ ছাড়া, একসঙ্গে বসবাস করেন না এমন দুজন সদস্যের জন্য দুটি আলাদা সাব-অ্যাকাউন্ট করা যাবে।
সারা বিশ্বে নেটফ্লিক্সের প্রায় এক কোটির মতো শেয়ার্ড অ্যাকাউন্ট ব্যবহারকারী রয়েছেন। ব্যবহারকারীরা এখন সহজেই পাসওয়ার্ড বিনিময়ের মাধ্যমে বিভিন্ন স্থানে বসে ব্যক্তিগত ডিভাইস ও স্মার্ট টিভিতে নেটফ্লিক্স দেখতে পারেন।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৫ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৫ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে