ডিজিটাল ব্যাংকিং এখন সময়ের দাবী। বাংলাদেশের বেশিরভাগ ব্যাংকই এখন ডিজিটাল সেবা দিতে আগ্রহী। ডিজিটাল ব্যাংকিং সিস্টেমে সহায়তা করার জন্য বাংলাদেশেই তৈরি হয়েছে সফটওয়্যার। এই সফটওয়্যার তৈরি করেছে ফ্লোরা সিস্টমেস লিমিটেড ।
একমাত্র কোর ব্যাংকিং সফটওয়্যার হিসেবে অভিনব মাইলফলক স্পর্শ করেছে ফ্লোরাব্যাংক। সম্পূর্ণ বাংলাদেশি প্রকৌশলীদের প্রতিষ্ঠিত ফ্লোরা সিস্টেমস লিমিটেড উদ্ভাবিত ফ্লোরাব্যাংক অনলাইন কোর ব্যাংকিং সলিউশনের (সিবিএস) মাধ্যমে বাংলাদেশ কৃষি ব্যাংকের হাজারের বেশি শাখায় দেড় কোটির বেশি হিসাব পরিচালিত হচ্ছে। এটি বাংলাদেশি কোনো ব্যাংকিং সফটওয়্যারের ইতিহাসে প্রথম দৃষ্টান্ত।
এছাড়া এককভাবে সবচেয়ে বেশি ব্যাংকের শাখাকে যুক্ত করার অনন্য উদাহরণ সৃষ্টি করেছে ফ্লোরা সিস্টমেস লিমিটেড। বাংলাদেশ প্রকৌশল বিশ্বাবিদ্যালয় (বুয়েট) এবং যুক্তরাজ্যের সার্টিফিকেশন প্রতিষ্ঠানের গবেষণা মতে ন্যূনতম সার্ভার কনফিগারেশনে প্রতি সেকেন্ডে প্রায় ছয় হাজার নিরাপদ লেনদেনে সক্ষম ফ্লোরাব্যাংক সফটওয়্যার।
শতভাগ বাংলাদেশি প্রকৌশলীদের তৈরি ফ্লোরাব্যাংক সফটওয়্যারটি প্রতিদিন দেড় কোটির বেশি গ্রাহকের ঋণ, আমানত ছাড়াও অন্যান্য ব্যাংকিং পরিষেবা, নিশ্চয়তা আর সুদক্ষ নিরাপত্তার সাথে সম্পন্ন করে আসছে।
বাংলাদেশ কৃষি ব্যাংক ফ্লোরাব্যাংকের মাধ্যমে বৈদেশিক বাণিজ্য, ট্রেজারি, রেমিটেন্স (ফরেন/লোকাল), এটিএম/পিওএস, আরটিজিএস, ইএফটি, এসএমএস ছাড়াও অন্যান্য আধুনিক সেবার এপিআই যেমন স্মার্টফোন ফিন্যান্সিয়াল সার্ভিস, ইন্টারনেট ব্যাংকিং, করপোরেট বাল্ক ফান্ড ট্রান্সফারের মতো আধুনিক সেবা গ্রহণ করছে।
বাংলাদেশ কৃষি ব্যাংক সরকার পরিচালিত একটি বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান। যা বর্তমানে সারাদেশে এক হাজার ৩৮টি শাখায় ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখছে। কৃষি ব্যাংকের শাখাগুলো দেশের জেলা, উপজেলা, ইউনিয়ন থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে কোটি কোটি মানুষের ডিজিটাল ব্যাংকিং সেবা নিশ্চিত করছে।
১৯৯৭ সালের জুলাই মাসে ফ্লোরাব্যাংক অনলাইন কোর ব্যাংকিং সলিউশন প্রকল্পের সূচনা হয়, যা আজ দেশের সর্ববৃহৎ ব্যাংকিং সেবার সঙ্গে জড়িত। গত ২৪ বছরে বাংলাদেশের ১০টি ব্যাংকের দুই হাজারের অধিক শাখায় ব্যাংকিং পরিষেবার সুরক্ষা দিয়েছে ফ্লোরাব্যাংক।
সময়ের সাথে সাথে বাংলাদেশের সকল ব্যাংক এমনকি দেশের বাইরের ব্যাংকগুলোকেও ডিজিটাল সেবা দিতে আগ্রহী ফ্লোরা সিস্টেমস লিমিটেড। সেই লক্ষ্যেই তারা এগিয়ে যাচ্ছে।

তরুণদের উদ্ভাবনী ধারণায় অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আইসিটিমন্ত্রী বলেন, স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের জন্য একই ধরনের তহবিল নেই।
৯ ঘণ্টা আগে
তথ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও সংবেদনশীল তথ্যের অনুপযুক্ত ব্যবহারের অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। বরখাস্ত গবেষকদের অন্তত দুজন প্রতিষ্ঠানের এআই নিরাপত্তা গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের কাজের মধ্যে এমন একটি প্রকল্পও ছিল, যেখানে একটি বাইরের প্রতিষ্ঠান...
১৪ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
১ দিন আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
২ দিন আগে