মদ্যপান বা মাদক সেবন করে গাড়ি চালালে জরিমানার আইন রয়েছে প্রায় সব দেশে। কিন্তু সেটি শনাক্ত করার পর। এখন থেকে সেই শনাক্তের কাজ করবে এআই ক্যামেরা। প্রথমবারের মতো এমন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে ইংল্যান্ডের ডেভন ও কর্নওয়াল অঞ্চলে। এই বিশেষ ‘হেডস-আপ’ এআই ক্যামেরা গাড়ি চালানোর ধরন ও আচরণ দেখে শনাক্ত করতে পারে, চালক মদ্যপান বা মাদক সেবন করেছেন কি না। এমন কোনো গাড়ি শনাক্ত হলে পরে পুলিশ গাড়িটি থামিয়ে চালককে পরীক্ষা করবে।
ক্যামেরা নির্মাতাপ্রতিষ্ঠান অ্যাকুসেনসাসের জেনারেল ম্যানেজার জেওফ কলিনস বলেছেন, ‘আমরা বেশ আনন্দিত। এই প্রথম ডেভন ও কর্নওয়ালে প্রযুক্তিটি পরীক্ষা করছি। আমাদের বিশ্বাস, এটি সড়ক দুর্ঘটনা এড়াতে আরও বেশি সহযোগিতা করবে।’
আগে থেকে চালকদের মোবাইল ফোন ব্যবহার কিংবা সিটবেল্ট না পরা ধরতে ব্যবহার করা হচ্ছে অ্যাকুসেনসাস ক্যামেরাগুলো। মদ্যপান করে গাড়ি চালানো চালকেরা বেশি দুর্ঘটনায় পড়েন। তাই ডেভন ও কর্নওয়াল পুলিশ আশা করছে, এই ক্যামেরাগুলো জীবন বাঁচাতে সাহায্য করবে।
ডেভন ও কর্নওয়াল পুলিশ বিভাগের প্রধান সাইমন জেনকিনসন বলেন, ‘আমরা ১৪ হাজার মাইল রাস্তা পর্যবেক্ষণ করি। আমাদের অফিসাররা সব জায়গায় সব সময় থাকতে পারেন না। এমন অবস্থায় এআই ক্যামেরা আমাদের কাজকে আরও সহজ করেছে।’
সূত্র: বিবিসি

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৪ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে