
শীর্ষ মার্কিন ব্যবসায়ী ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিন মাসের মধ্যে দেশে স্টারলিংক স্যাটেলাইট পরিষেবা চালুর উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশও দিয়েছেন তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ১৯ ফেব্রুয়ারি মাস্কের কাছে পাঠানো এক চিঠিতে প্রধান উপদেষ্টা বলেছেন, বাংলাদেশ সফরে তাঁর এদেশের তরুণ–তরুণীদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ তৈরি হবে। এই তরুণ প্রজন্মই এই অগ্রগামী প্রযুক্তির প্রধান সুবিধাভোগী হবে।
প্রধান উপদেষ্টা চিঠিতে লিখেছেন, ‘একটি উন্নত ভবিষ্যতের জন্য আমাদের যৌথ দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন করতে আসুন, আমরা একসঙ্গে কাজ করি।’
তিনি আরও লিখেছেন, ‘বাংলাদেশের অবকাঠামোতে স্টারলিংকের সংযোগ স্থাপন করলে তা, বিশেষ করে বাংলাদেশের উদ্যমী যুবসমাজ, গ্রামীণ ও সুবিধাবঞ্চিত নারী এবং প্রত্যন্ত ও অনগ্রসর জনপদের জন্য রূপান্তরমূলক প্রভাব ফেলবে।’
প্রধান উপদেষ্টা তাঁর হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমানকে স্পেসএক্সের টিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে আগামী ৯০ কার্যদিবসের মধ্যে স্টারলিংক চালুর জন্য প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।
এর আগে, গত ১৩ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা স্পেসএক্স, টেসলা এবং এক্স প্ল্যাটফর্মের মালিক ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে বিস্তারিত আলোচনা করেন। এই আলোচনায় ভবিষ্যতে সহযোগিতা এবং বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করার বিষয়ে আরও অগ্রগতি নিয়ে কথা হয়।
এই সফর ও স্টারলিংক চালু করার মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো আরও শক্তিশালী হবে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা করা করছে সরকার।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১ দিন আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১ দিন আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে