
ছবি ও ভিডিও সংরক্ষণ অ্যাপ গুগল ফটোজে ‘ডিভাইস ব্যাকআপ আনডু’ নামে নতুন একটি ফিচার যুক্ত হয়েছে। এটি ব্যবহারকারীদের অ্যাকাউন্টে আপলোড হওয়া সব ছবি ও ভিডিও একটি নির্দিষ্ট ডিভাইস থেকে সহজেই সরিয়ে ফেলতে সাহায্য করবে।
এই নতুন ফিচারটি বিশেষভাবে তাদের জন্য যারা চান না, তাদের ডিভাইসের সব ছবি এবং ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ক্লাউডে ব্যাকআপ হয়ে যায়। উদাহরণস্বরূপ, হয়তো আপনি নতুন ফোন নিয়েছেন এবং পুরোনো ছবি গুগল ফটোজ স্টোরেজে জায়গা নিচ্ছে, অথবা কিছু ব্যক্তিগত ছবি ক্যাপচার করেছেন যেগুলি আপনি অফলাইনে রাখতে চান।
নতুন ফিচারটি ছবি ও ভিডিও অপসারণের প্রক্রিয়াকে অনেক সহজ করে দিয়েছে। এই ফিচারটি ব্যবহার করতে, আপনাকে শুধু গুগল ফটোজ অ্যাপের সেটিংসে গিয়ে ‘আনডু ব্যাকআপ ফর দিস ডিভাইস’ অপশনটি নির্বাচন করতে হবে। তবে, এই পদক্ষেপটি শুধুমাত্র গুগল ফটোজ ক্লাউড স্টোরেজ থেকে ছবি ও ভিডিও সরিয়ে ফেলবে, ডিভাইস থেকে নয়। অর্থাৎ, ডিভাইসের কোনো ডেটা হারাবে না।
এটি ব্যবহারকারীদের ক্লাউড স্টোরেজ ব্যবস্থাপনা আরও সহজ করবে। বর্তমানে এই ফিচারটি আইওএস ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা শিগগিরই এই আপডেটটি পাবেন।
ফিচারটি চালু করবেন যেভাবে
১. প্রথমে আপনার আইওএস ডিভাইসে গুগল ফটোজ অ্যাপটি খুলুন।
২. ওপরের ডান কোণে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
৩. গুগল ফটোজ সেটিংসে গিয়ে ‘ব্যাকআপ’ অপশনে ট্যাপ করুন।
৪. নিচের দিকে স্ক্রল করে ‘আনডু ব্যাকআপ ফর দিস ডিভাইস’ অপশনটিতে ট্যাপ করুন।
৫. অপশনটি বাছাই নিশ্চিত করতে চেকবক্সটিতে টিক চিহ্ন দিন।
৬. এরপর ‘ডিলিট গুগল ফটোজ ব্যাকআপ’ অপশনে ট্যাপ করুন।
ফিচারটি গুগল ফটোজের একটি বহুদিনের সমস্যার সমাধান করেছে। এর আগে গুগল ফটোজ অ্যাপ থেকে একটি ছবি বা ভিডিও মুছে ফেলার ফলে সেটি ডিভাইস থেকেও মুছে যাওয়ার ঝুঁকি থাকত। এখন ক্লাউড ব্যাকআপগুলোর ওপর আরও সূক্ষ্ম নিয়ন্ত্রণ করা যাবে। এই ফিচারটি গুগলের ক্লাউড স্টোরেজ ব্যবহারের পরিমাণ কমাতে সাহায্য করতে পারে।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
২০ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
২০ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে