চলতি বছরের গুগল সার্চ বা অনুসন্ধানের ইতিহাস চলে এসেছে। আজ সোমবার ক্যালিফোর্নিয়া-ভিত্তিক টেক জায়ান্টটি ‘ইয়ার ইন সার্চ’ তালিকা প্রকাশ করেছে। এতে স্থান পেয়েছে এ বছরের শীর্ষ সব ঘটনা ও ট্রেন্ড। এর মধ্যে রয়েছে পপ সংস্কৃতির ‘হ্যালো, বারবেনহাইমার’, প্রিয় ব্যক্তিত্ব হারানো এবং বিশ্বব্যাপী নানা হৃদয়বিদারক সংবাদ।
চলতি বছর গুগলের আলোচিত খবরের শীর্ষে রয়েছে চলমান ইসরায়েল-হামাস যুদ্ধ। এর পরেই রয়েছে জুন মাসে আটলান্টিক মহাসাগরের গভীরে বিধ্বস্ত ওশানগেটের টাইটান নিয়ে নানা জিজ্ঞাসা ও ফেব্রুয়ারিতে তুরস্ক-সিরিয়ায় বিধ্বংসী ভূমিকম্পের ঘটনা।
এই বছর গুগল সার্চের শীর্ষ ব্যক্তি দামার হ্যামলিন। জানুয়ারিতে তিনি এনএফএলের ‘বাফেলো বিলে’ খেলার সময় মাঠে কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে প্রায় মৃত্যুর দ্বার থেকে ফিরে আসেন। এরপর মাঠে নিজের পারফর্মেন্স দেখিয়েছেন জাত খেলোয়াড়োর মতোই।
এরপরই রয়েছেন অভিনেতা জেরেমি রেনার। বছরের শুরুতে তিনি একটি গুরুতর তুষার সরানোর গাড়ি দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিলেন। ঘটনাটি বেশ সাঁড়া ফেলেছিল। এদিকে মারা যাওয়া ব্যক্তিদের তালিকার শীর্ষে রয়েছেন প্রয়াত ম্যাথিউ পেরি এবং টিনা টার্নার।
এই বছর গুগল সার্চের মুভি ট্রেন্ডে প্রাধান্য পেয়েছে বিনোদনের জগতে ‘বার্বি’। এর পরে স্থান পেয়েছে বারবেনহাইমার কো-পাইলট ‘ওপেনহেইমার’ এবং ভারতীয় থ্রিলার ‘জওয়ান’। টিভি শো গুলোর মধ্যে শীর্ষ তিনে রয়েছে ‘দ্যা লাস্ট অব আস’, ‘বুধবার’ এবং ‘গিনি এবং জর্জিয়া’।
ইয়োসোবির ‘আইডল’ ছিল এ বছর গুগলের শীর্ষ ট্রেন্ডিং গান। এরপরই রয়েছে জেসন অ্যাল্ডিয়ানের ‘ট্রাই দ্যাট ইন এ স্মল টাউন’ এবং শাকিরা-বিজারাপের যৌথ প্রযোজনা ‘বিজরপ মিউজিক সেশনস, ভলিউম-৫৩ ’।
এখানেই শেষ নয়। গুগল সার্চ তালিকা আরও অনেক ভাগেই বিভক্ত করেছে। এসবের মধ্যে বিবিমবাপ ছিল টপ ট্রেন্ডিং রেসিপি। আর্জেন্টিনার ফুটবল সুপারস্টার লিওনেল মেসির নতুন ক্লাব ইন্টার মিয়ামি সিএফ গুগল স্পোর্টস ট্রেন্ডের শীর্ষে ছিল। বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রে অনেকই গুগলকে জিজ্ঞেস করেছেন কেন ডিম খাওয়া উচিৎ, টেলর সুইফটের টিকিট কখন পাওয়া যাবে এবং শ্রীরাচা বোতল কেন অত্যন্ত দামী। আর এই বছর গুগলে নতুন গালি ‘রিজ’ শব্দটি সবচেয়ে বেশিবার সার্চ করা হয়েছে। শব্দটি সম্প্রতি অক্সফোর্ডের বছরের সেরা শব্দের তালিকাতেও স্থান পেয়েছে।
আপনি চাইলে গুগলের ‘ইয়ার ইন সার্চ’ আর্কাইভে প্রবেশ করে দেশভিত্তিক বিভিন্ন তালিকা এবং বিগত বছরের প্রবণতাসহ আরও নানা তথ্য খুঁজে পেতে পারেন। সংস্থাটি বলছে, তারা এই বছরের ১ জানুয়ারি থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ২০২৩ সালের সার্চের ফলাফলের ওপর ভিত্তি করে এই তালিকা করেছে।
বছর শেষে এমন বার্ষিক অনুসন্ধানের তালিকা শুধু গুগলই প্রকাশ করে না। অক্সফোর্ড অভিধান থেকে সঙ্গীত স্ট্রিমিং প্লাটফর্ম স্পটিফাই নিজেদের তালিকা প্রকাশ করেছে। উদাহরণস্বরূপ, গত সপ্তাহে উইকিপিডিয়া বছরের শেষে সবচেয়ে বেশিবার দেখা এন্ট্রির তালিকা প্রকাশ করেছে, যেখানে চ্যাটজিপিটি সর্বাগ্রে স্থান পেয়েছে।
সার্চ ইঞ্জিন গুগল নিজের ২৫ তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন নির্দিষ্ট বিভাগ জুড়ে ‘সর্বকালের শীর্ষ’ অনুসন্ধান তালিকাও প্রকাশ করেছে। ২০০৪ সাল থেকে (যখন কোম্পানিটি প্রথম বিশ্বব্যাপী জনপ্রিয় হয়) সর্বকালের সর্বাধিক গুগলড গ্র্যামি বিজয়ী হলেন বিয়ন্সে। আর পর্তুগিজ ফুটবল দেবতা ক্রিশ্চিয়ানো রোনালদো সর্বাধিক অনুসন্ধান করা ক্রীড়াবিদ এবং সর্বাধিক অনুসন্ধান করা চলচ্চিত্র বা টিভি চরিত্র হলো ‘হ্যারি পটার।’

তরুণদের উদ্ভাবনী ধারণায় অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আইসিটিমন্ত্রী বলেন, স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের জন্য একই ধরনের তহবিল নেই।
২ দিন আগে
তথ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও সংবেদনশীল তথ্যের অনুপযুক্ত ব্যবহারের অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। বরখাস্ত গবেষকদের অন্তত দুজন প্রতিষ্ঠানের এআই নিরাপত্তা গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের কাজের মধ্যে এমন একটি প্রকল্পও ছিল, যেখানে একটি বাইরের প্রতিষ্ঠান...
২ দিন আগে
দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
৩ দিন আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
৩ দিন আগে