
ইলন মাস্কের এআই প্ল্যাটফর্ম গ্রোক। যাত্রার শুরু থেকেই বিতর্কের মুখে এই চ্যাটবট। এবার এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে নারী-শিশুদের ‘ন্যুড’ ছবি বানিয়ে দেওয়ার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ আলোড়ন তুলেছে ব্যবহারকারীরা। গত ডিসেম্বরের শেষ দিকে গ্রোক-এ ‘এডিট ইমেজ’ অপশন চালুর পরই এসব অভিযোগ সামনে আসে। এই ফিচারটি ব্যবহারকারীদের প্ল্যাটফর্মে থাকা ছবি পরিবর্তনের সুযোগ দেয়। তবে কেউ কেউ এটির অপব্যবহার করে নারী ও শিশুদের ছবির আংশিক বা পুরো পোশাক মুছে ফেলতে সক্ষম হচ্ছিল, যা ব্যাপক উদ্বেগের জন্ম দেয়।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা যায়, ইমেজ এডিটিং ত্রুটির কারণে এ ধরনের ছবি তৈরি হচ্ছিল বলে দাবি করেছে গ্রোক। গতকাল শুক্রবার গ্রোকের পক্ষ থেকে বলা হয়, সুরক্ষা ব্যবস্থার ত্রুটির কারণে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ অপ্রাপ্তবয়স্ক এবং নারীদের ন্যুড বা স্বল্পবসনা ছবি প্রকাশ হয়ে গিয়েছে।
এক্স-এ অনেক ব্যবহারকারী গ্রোককে যৌন ইঙ্গিতপূর্ণ, সম্মতি ছাড়া এআই–পরিবর্তিত ছবি তৈরি করতে প্ররোচিত করেছেন বলে দ্য গার্ডিয়ানের প্রতিবেদন বলছে। এসব ক্ষেত্রে সম্মতি ছাড়াই অনেকের পোশাকহীন ছবি বানানোর মতোও ঘটনা ঘটেছে। সপ্তাহখানেক ধরে ব্যবহারকারীদের নির্দেশে এ ধরনের ছবি প্রকাশিত হচ্ছিল বলে প্রতিবেদনে জানা যায়। এক্স-এ ব্যবহারকারীদের শেয়ার করা স্ক্রিনশটগুলোতে দেখা যায়, গ্রোকের পাবলিক মিডিয়া ট্যাব এমন ‘অসংলগ্ন’ ছবিতে ভরে গেছে। তবে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে সিস্টেম উন্নত করার কাজ চলছে বলে জানিয়েছে এক্সএআই।
এক্স-এ একজন ব্যবহারকারীর জবাবে গ্রোক বলেছে, ‘কিছু ব্যবহারকারীরা এমন নির্দেশ দিয়েছেন, যার ফলে অপ্রাপ্তবয়স্কদের এমন এআই ছবি তৈরি হয়েছে। তবে এ ধরনের ছবি না প্রকাশের জন্য এক্সএআই-এর সুরক্ষা ব্যবস্থা রয়েছে বলে দাবি করেছে চ্যাটবটটি।
এক্সএআই-এর পক্ষ থেকে বলা হয়, ‘আমরা সুরক্ষা ব্যবস্থায় ত্রুটি শনাক্ত করেছি এবং জরুরি ভিত্তিতে তা ঠিক করছি। আমাদের চ্যাটবটে সিএসএএম (শিশু যৌন নির্যাতনবিষয়ক উপাদান) অবৈধ এবং নিষিদ্ধ।’
এদিকে এই বিতর্ক ঢাকতে গ্রোককে দিয়ে নিজের বিকিনি পরা ছবি বানিয়েছেন ইলন মাস্ক। এ যেন তুষের আগুনে ঘি ঢালার মতো। গ্রোককে নির্দেশ দিয়ে বানানো নিজের বিকিনি পরা ছবিটির রিপ্লাই কমেন্টে তিনি লিখেছেন ‘পারফেক্ট!’ । গত বৃহস্পতিবার ইলন মাস্ক ওই ছবিটি পুনঃপোস্ট করেন এবং কান্না-হাসির ইমোজি যুক্ত করেন।
গ্রোকের নিরাপত্তা ব্যবস্থায় ব্যর্থতা ও ভুয়া তথ্য ছড়ানোর অতীত ইতিহাসও রয়েছে। গত বছরের মে মাসে এক পোস্টে গ্রোক দক্ষিণ আফ্রিকায় ‘হোয়াইট জেনোসাইড’ নামে চরম ডানপন্থী ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে লেখা শুরু করে। এরপর জুলাইয়ে গ্রোক ধর্ষণ কল্পকাহিনি এবং ইহুদিবিরোধী বিষয়বস্তু পোস্ট করতে শুরু করে। পরে এ নিয়ে এক্সএআই ক্ষমা চায়। এসব ঘটনার এক সপ্তাহ পরই প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের সঙ্গে প্রায় ২০ কোটি ডলারের একটি চুক্তি পায়।
তবে গ্রোক এ সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে এবং জোর দিয়ে বলেছে, ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করা ও অবৈধ কনটেন্ট প্রতিরোধ করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
এআই ব্যবহার করে শিশু যৌন নির্যাতনবিষয়ক উপাদান তৈরি হওয়া কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পে দীর্ঘদিনের একটি সমস্যা। ২০২৩ সালের স্ট্যানফোর্ডের এক গবেষণায় দেখা যায়, জনপ্রিয় কয়েকটি এআই ছবি-তৈরি টুল প্রশিক্ষণে ব্যবহৃত একটি ডেটাসেটে এক হাজারের বেশি সিএসএএম (শিশু যৌন নির্যাতনবিষয়ক উপাদান) ছবি ছিল। শিশু নির্যাতনের ছবিতে এআই প্রশিক্ষণ দিলে মডেলগুলো নতুন করে শিশুদের শোষণের ছবি তৈরি করতে সক্ষম হয়ে ওঠে বলে দাবি করেন বিশেষজ্ঞরা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে সরিয়ে দেওয়ার ঘটনার ব্যাখ্যা জানতে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার ঊর্ধ্বতন কর্মকর্তাদের তলব করেছে ভারত সরকার। আজ বৃহস্পতিবার ভারতের ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এস. কৃষ্ণন এ তথ্য জানিয়েছেন...
১৪ ঘণ্টা আগে
যারা কম্পিউটারে অ্যাপ ব্যবহার না করে ব্রাউজারে সরাসরি হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করেন, তাদের জন্য দারুণ সুবিধা নিয়ে এসেছে মেটার এই জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। এখন থেকে হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে অডিও-ভিডিও দুধরনের কলই করতে পারবেন। এর জন্য লাগবে না কোনো ডেস্কটপ অ্যাপ্লিকেশন বা আলাদা কোনো ফিচার।
২ দিন আগে
নিয়ন্ত্রিত পরীক্ষার জন্য তৈরি ওপেনএআইয়ের একটি পরীক্ষামূলক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল শুধু একটি এআই প্রতিষ্ঠানেই নয়, আরও একটি প্রযুক্তিপ্রতিষ্ঠানের গ্রাহকের সিস্টেমেও অনুপ্রবেশ করেছিল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে, পরীক্ষার পরিবেশ থেকে বেরিয়ে আসা এই এআই এজেন্ট দুর্বল কোডের সুযোগ
২ দিন আগে
শেয়ারবাজারে নজির গড়ে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের বাজারমূল্য (মার্কেট ক্যাপিটালাইজেশন) প্রথমবারের মতো সাময়িকভাবে ৫ ট্রিলিয়ন (পাঁচ লাখ কোটি) মার্কিন ডলার ছাড়িয়েছে। চিপ প্রস্তুতকারক এনভিডিয়ার পর ইতিহাসের দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে এই মাইলফলক অর্জন করল অ্যাপল।
২ দিন আগে