প্রায় প্রতিটি বড় সামাজিক নেটওয়ার্ক ও ডিজিটাল প্ল্যাটফর্ম তাদের পণ্যে নতুন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচার যুক্ত করছে। একই পথে হাঁটছে পেশাদার নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম লিংকডইনও। এখন লিংকডইনে এআই ব্যবহার করে কভার লেটার তৈরি করা যাবে। এ ছাড়া প্ল্যাটফর্মটির অভ্যন্তরে চাকরি খোঁজার পদ্ধতিও সহজ করা হচ্ছে।
লিংকডইনে চাকরি খোঁজার জন্য বিভিন্ন ধরনের ফিল্টার ব্যবহার করতে হয়। তবে এখন নতুন ফিচারের মাধ্যমে এআইকে বিভিন্ন নির্দেশনা দিয়ে সে অনুযায়ী চাকরি খুঁজে দেবে টুলটি। যেমন: প্রযুক্তি বিষয়ক সাংবাদিকতা নিয়ে একটি চাকরি খুঁজে দাও–এমন নির্দেশনা দিয়ে চাকরি খোঁজা যাবে। পছন্দের মতো চাকরি খুঁজে দেওয়ার পাশাপাশি চাকরিতে আবেদনের যোগ্যতা রয়েছে কিনা তাও জানিয়ে দেয়া হবে।
এ ছাড়া আপনার সিভি আপলোড করলে এর ভুল–ত্রুটি বের করে দিতে পারবে লিংকডইন। কভার লেটারসহ একটি ইন্ট্রোডাকশন লেটার লিখিয়ে নিতে পারবেন। এআই ক্যারিয়ারও কোচ প্ল্যাটফর্মটিতে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে লিংকডইন।
কোম্পানিটি বলছে, চাকরি খোঁজার নতুন টুল সম্পর্কে বিস্তারিত তথ্য কিছুদিন পর জানানো হবে। তবে এইভাবে সার্চ করার বিষয়টি আলোচনা–সমালোচনার
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চকে লিংকডইন পণ্যের প্রধান বলেন, এআইকে নিয়ে প্রথমবারের মতো কাজ করছে না কোম্পানিটি। ২০০৭ সাল থেকেই এআই প্রযুক্তি তৈরি করছে। তবে সেসময় বেশি উন্নত প্রযুক্তি তাদের কাছে ছিল না। এখন ওপেনএআইয়ের এআই প্রযুক্তিও তাদের হাতের নাগালে এসেছে। কারণ ওপেনএআইয়ের বড় বিনিয়োগকারী হলো লিংকডইনের মূল কোম্পানি মাইক্রোসফট।
লিংকডইনের পণ্য ম্যানেজার রোহার রাজিব বলেন, যাদের নিজের কথা প্রকাশ করতে বেগ পেতে হয়, স্ক্রিনের দিকের তাকিয়ে লেখার কিছু খুঁজে পান না তাদের পথ সহজ করতে আমরা চেষ্টা করছি।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) প্রতিষ্ঠার পর প্রথম চার অর্থবছরের (২০১৮-১৯,২০১৯-২০, ২০২০-২১ ও ২০২১-২২) অনাদায়ি আয়কর বাবদ মোট ২৯ কোটি ১৫ লাখ টাকা সরকারকে এককালীন পরিশোধ করেছে। চলতি অর্থবছরের জুনে এ বকেয়া পরিশোধ করা হয়। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বিএসসিএল।
৫ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পে ডেটাসেন্টার নির্মাণের দ্রুত বিস্তার এবং এর ফলে মেমোরি ও স্টোরেজ চিপের ব্যয় বেড়ে যাওয়ায় আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়িয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। গতকাল বৃহস্পতিবার কোম্পানিটি জানায়, এতদিন তারা বাড়তি খরচ নিজেরা বহন করে গ্রাহকদের ওপর চাপ কমিয়ে রেখেছিল, কিন্তু বর্তমান
২ দিন আগে
নিউইয়র্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার বা ‘লক্ষ কোটিপতি’ হওয়ার গৌরব অর্জনের মাত্র দুই সপ্তাহের মাথায় সেই খেতাব হারালেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ব্লুমবার্গের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, স্পেসএক্সের শেয়ার বাজারে অভিষেকের পর তৈরি হওয়া বিপুল উন্মাদনা কেটে যাওয়ার পরপরই তাঁর এই সম্পদহানি ঘটেছে।
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি মানবজাতির ভবিষ্যৎ বদলে দেবে—এমন দাবি দীর্ঘদিন ধরেই করে আসছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তবে জাতিসংঘের (ইউএন) সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য।
৪ দিন আগে