
স্যামসাংকে টেক্কা দিতে অ্যাপল একটি স্মার্ট রিং বা আংটি নিয়ে আসতে পারে এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। সম্প্রতি জানা গেছে, এই ধরনের ডিভাইসের পেটেন্টের জন্য আবেদন করেছে কোম্পানিটি। স্মার্ট রিংটি শুধুমাত্র স্বাস্থ্য সম্পর্কিত ফিচারগুলোতেই সীমাবদ্ধ থাকবে না; বরং আইফোন, আইপ্যাড, ম্যাকসহ আরও অনেক ডিভাইস দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারবে।
জনপ্রিয় প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যাপল ইনসাইডার বলেছে, অ্যাপলের একটি পেটেন্ট আবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পেটেন্ট অফিস (ইউএসপিটিও)। এই আবেদনে ‘রিং ডিভাইস’ এর কথা উল্লেখ রয়েছে, যার মাধ্যমে দূর থেকেই একাধিক বৈদ্যুতিক ডিভাইস নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। অ্যাপলের ডিভাইস ছাড়াও হোমপড, অ্যাপল টিভি এমনকি স্মার্ট ল্যাম্পও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এর মাধ্যমে।
পেটেন্টের আবেদন অনুসারে, অ্যাপলের স্মার্ট রিংটি ডিভাইসগুলোর কেন্দ্রীয় নিয়ন্ত্রক হিসেবে কাজ করবে। ইনর্শিয়াল ম্যাজারমেন্ট ইউনিট এবং শরীরভিত্তিক সেন্সর থাকবে যা বিভিন্ন উপায়ে ইনপুট সিগন্যাল গ্রহণ করতে পারবে। এ ছাড়া রিংটিতে একটি মাইক্রোফোন থাকার সম্ভাবনা রয়েছে। এটি হাতের অঙ্গভঙ্গি, স্পর্শ, শক্তি, কণ্ঠ, নির্দেশনা, চোখরে মণির নড়াচড়াসহ আরও অনেক কিছু বিভিন্ন ইনপুট ডেটা হিসেবে গ্রহণ করতে পারবে।
ডিভাইসটি সারা দিন পরে থাকতে পারবে ব্যবহারকারীরা। নিকটবর্তী বিভিন্ন ডিভাইসের সঙ্গে যুক্ত থাকার জন্য এতে এনএফসি ব্যবহার করা হতে পারে। কারণ পেটেন্ট আবেদন এই প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত তথ্য ছিল। এ ছাড়া একাধিক স্মার্ট রিং একসঙ্গে একই আঙুলে বা বিভিন্ন আঙুলে পরা যেতে পারে।
তবে আবেদনটিতে কিছু বিষয় স্পষ্ট করা হয়নি। যেমন: একাধিক রিং ব্যবহারের উদ্দেশ্য কি এবং এক রিং অন্য রিংয়ের সঙ্গে কীভাবে যুক্ত হবে তা উল্লেখ করা হয়নি। এ ছাড়া রিংটির জন্য কোনো সহায়ক ডিভাইস বা অ্যাপ থাকবে কি না এবং ইনপুট পদ্ধতিগুলো কাস্টমাইজ করার জন্য কোনো বিকল্প থাকবে কি না তাও উল্লেখ করা হয়নি।
অ্যাপলের পেটেন্টটি মঞ্জুর হলেও এটি উৎপাদন করা হবে কি না তা এখনো নিশ্চিত নয়।
কোম্পানিটির একটি অনুরূপ পেটেন্ট আবেদন গত বছর প্রকাশ হয়েছিল, যেখানে প্রযুক্তিগত কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়েছিল। নতুন আবেদনে রিংটির নতুন সেন্সরগুলো ব্যবহার করা হতে পারে তার ওপর জোর দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৭ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৭ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে