
চিপ তৈরিতে উন্নত প্রযুক্তি ও যন্ত্রাংশ রপ্তানিতে চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তবে এই নিষেধাজ্ঞার মধ্যেও দেশটির চিপ বা অপারেটিং সিস্টেমের ঘাটতির বিষয়ে যে উদ্বেগ ছিল, তা এখন অনেকটাই কমে গেছে। সম্প্রতি এক বৈঠকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে জানিয়েছেন চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠান হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন ঝেংফেই। চীনের সংবাদমাধ্যম ‘পিপলস ডেইলি’ শুক্রবার এ তথ্য জানিয়েছে।
গত সোমবার সি চিন পিং চীনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বেসরকারি খাতের প্রতিষ্ঠাতাদের সঙ্গে একটি বৈঠক করেন। সেখানে প্রেসিডেন্টের সামনে নিজেদের চিন্তা-ভাবনা তুলে ধরেন হুয়াওয়ে, বিওয়াইডি, শাওমি, উইল সেমিকন্ডাক্টর, ইউনিট্রি ও নিউ হোপ গ্রুপের প্রতিষ্ঠাতারা। তবে রাষ্ট্রীয় মিডিয়া শুধু প্রেসিডেন্ট সি’র বক্তব্য ও কিছু প্রতিষ্ঠানপ্রধানের কথা প্রকাশ করেছে। বাকি আলোচনা ছিল অত্যন্ত নিয়ন্ত্রিত।
প্রেসিডেন্ট সিকে রেন ঝেংফেই জানান, ‘১৯৯৯ সালে চীনের তথ্যপ্রযুক্তি খাতে ‘কোর ও সোলের অভাব’ বলা হয়েছিল, এখন সেই সমস্যা অনেকটাই কমে গেছে। আমি দৃঢ় বিশ্বাসী, বৃহত্তর চীন আরও দ্রুত উন্নতি করবে।’
এখানে ‘কোর’ শব্দটি সেমিকন্ডাক্টর (চিপ) এবং ‘সোল’ শব্দটি অপারেটিং সিস্টেমের প্রতি ইঙ্গিত করে। ১৯৯৯ সালে চীনের সাবেক প্রযুক্তিমন্ত্রী এ মন্তব্য করেছিলেন।
বৈঠকে হুয়াওয়ে আরও বলে, সি চিন পিংয়ের লক্ষ্য অনুযায়ী চীনকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য দীর্ঘদিন ধরে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে আধুনিক চিপ ও অপারেটিং সিস্টেম তৈরির প্রচেষ্টা চালিয়ে আসছে।
বৈঠকে বিওয়াইডির প্রতিষ্ঠাতা ওয়াং চুয়ানফু জানান, চীনের বৈদ্যুতিক গাড়িশিল্প (ইভি) শূন্য থেকে শুরু হলেও এখন একটি চমৎকার সাফল্য অর্জন করেছে। অন্যদিকে, শাওমির প্রতিষ্ঠাতা লেই জুন বলেন, ‘বিশ্ব পরিস্থিতি যেভাবেই বদলাক, সি চিন পিংয়ের নেতৃত্বে আমাদের কাছে কিছুই অতিক্রম করা অসম্ভব নয়।’
এ ছাড়া, উইল সেমিকন্ডাক্টর, ইউনিট্রি ও নিউ হোপ গ্রুপের প্রতিষ্ঠাতারাও সি’র সামনে তাদের মতামত তুলে ধরেন।
তথ্যসূত্র: রয়টার্স

আবারও বড় রকমের ছাটাইয়ের ঘোষণা দিল রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বড় ধরনের সাংগঠনিক পরিবর্তনের অংশ হিসেবে নিজেদের কর্মীর প্রায় ১০ শতাংশ ছাঁটাই করতে যাচ্ছে তারা। এতে চাকরি হারাতে পারেন তিন হাজারের বেশি কর্মী। গতকাল বুধবার কর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান উবারের
২ দিন আগে
২০২৭ সাল নাগাদ রাষ্ট্রায়ত্ত সাবমেরিন কেব্লগুলোর মোট ব্যান্ডউইডথ সক্ষমতা ৪১ হাজার জিবিপিএস হবে বলে জানিয়েছে বিএসসিপিএলসি। কোম্পানিটির দাবি, দেশে এখন আন্তর্জাতিক ব্যান্ডউইডথের কোনো ঘাটতি নেই। তবে বেসরকারি উদ্যোক্তারা নতুন কেব্ল না এলে সংকটের আশঙ্কা করেছেন...
৩ দিন আগে
৯ সেপ্টেম্বর নতুন প্রজন্মের আইফোন ১৮ প্রো সিরিজ উন্মোচন করতে পারে অ্যাপল। একই সঙ্গে এবার প্রি-অর্ডারের সূচিতে প্রচলিত রীতিতে পরিবর্তন আনার পরিকল্পনাও করছে প্রতিষ্ঠানটি...
৪ দিন আগে
পৃথক পৃথক ডিজিটাল ব্যবস্থা থাকলেই ডিজিটাল সরকার প্রতিষ্ঠিত হয় না বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, ডিজিটাল রূপান্তরের লক্ষ্য শুধু প্রযুক্তি ও সরকারি সেবা ডিজিটাল করা নয়, বরং সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও সমন্বিত, দক্ষ ও জবাবদিহিমূলক করে উন্নত
৪ দিন আগে