
সফটএক্সপোর শেষ দিন বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপ আয়োজন করে বেসিস। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বাংলাদেশের তথ্যপ্রযুক্তির সবচেয়ে বড় প্রদর্শনী ‘বেসিস সফটএক্সপোতে’ এই ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়। এতে বিজয়ী হয়েছে ‘টিম সেলেস্টিয়ালস’। ২য় স্থান অর্জন করেছে ‘ওয়াসাবি সাইরেন’ এবং তৃতীয় স্থান অর্জন করে ‘টিম জেটস অফ’। বিজয়ী দল সর্বমোট ১ লাখ টাকা পেয়েছে।
৫০ জন নারীর ৮টি টিম ই-স্পোর্টসে অংশগ্রহণ করে। সেখান থেকে প্রাথমিক বাছাইয়ে তিনটি টিম ফাইনালে অংশগ্রহণ করে। ভ্যালোরেন্ট পিজি গেমে অংশ নেয় তারা।
পাশাপাশি পুরুষদের প্রায় ৮০টি টিমের ৫০০ জন এই খেলায় অংশ নিয়েছে। ভ্যালোরেন্ট, সিএসগো, এমএলবিবি এবং ফিফা গেমে অংশ নেয় তারা। সিএসগো গেমে ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপে বিজয়ী হয়েছে টিম গ্রেড বাইবারস, রানারআপ হয়েছে ‘ম্যান আই লাভ ফিশিং’। ভ্যালোরেন্ট গেমে চ্যাম্পিয়ন হয়েছে টিম এক্সেজেলিস স্পোর্টস, রানারআপ হয়েছে টিম হেড হান্টার্স। অন্যান্য ক্যাটাগরি মিলিয়ে মোট ৬ লাখ টাকার পুরস্কার দেওয়া হয়েছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসিস পরিচালক একেএম আহমেদুল ইসলাম বাবু ও তানভীর হোসেন খান। তিনি বলেন, ‘গেমারদের অংশগ্রহণে গেমিং আয়োজনটা বেশ সুন্দর হয়েছে। এখানে যারা জয়লাভ করেছে তাদের বিশ্বমঞ্চের জন্য প্রস্তুত হতে হবে।’
অ্যাঙ্গুলার ই-স্পোর্টস লিমিটেড কো-ফাউন্ডার সোলাইমান হাসান বলেন, ‘বিগত চার দিন প্রচুর সাড়া পেয়েছি। ই-স্পোর্টসের এই ক্রমবর্ধমান জনপ্রিয়তার পেছনে একটি বড় কারণ হচ্ছে প্রযুক্তি ও ইন্টারনেটের বিস্তৃতি। দ্রুতগতির ইন্টারনেট সংযোগ আমাদের ভার্চ্যুয়ালি একে অন্যের সঙ্গে যুক্ত থাকতে সাহায্য করছে, যার ফলে প্রতিযোগিতায় অংশ নেওয়া আরও সহজ হয়ে উঠছে। পাশাপাশি ভালোমানের গেমিং সরঞ্জাম ও কম্পিউটার আগের চেয়ে সহজলভ্য হয়েছে, ফলে আরও বেশি মানুষ ই-স্পোর্টসের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন।’
ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপের মূল আয়োজক অ্যাঙ্গুলার ই-স্পোর্টস লিমিটেড। পিসি স্পনসর গিগাবাইট এবং অরজ।

তরুণদের উদ্ভাবনী ধারণায় অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আইসিটিমন্ত্রী বলেন, স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের জন্য একই ধরনের তহবিল নেই।
২ দিন আগে
তথ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও সংবেদনশীল তথ্যের অনুপযুক্ত ব্যবহারের অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। বরখাস্ত গবেষকদের অন্তত দুজন প্রতিষ্ঠানের এআই নিরাপত্তা গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের কাজের মধ্যে এমন একটি প্রকল্পও ছিল, যেখানে একটি বাইরের প্রতিষ্ঠান...
২ দিন আগে
দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
৩ দিন আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
৩ দিন আগে