টুইটারের ব্লুচেক সাবস্ক্রিপশন শিগগিরই পুনরায় চালু হচ্ছে না। ইলন মাস্ক স্থানীয় সময় সোমবার এক টুইটে জানান, ‘আমরা ব্লুচেক সাবস্ক্রিপশন ফিরিয়ে আনার পরিকল্পনা আপাতত পেছাচ্ছি। আমরা যত দিন না পর্যন্ত ভুয়া অ্যাকাউন্ট রোধ করতে পারব বলে নিশ্চিত হব, তত দিন পর্যন্ত এই সেবা বন্ধ থাকবে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
টুইটে ইলন মাস্ক আরও বলেন, ‘আমরা সংস্থাগুলোর জন্য ভিন্ন রঙের চেক মার্ক করতে পারি।’
আরেকটি টুইটে ইলন মাস্ক জানান, গত সপ্তাহে ১ কোটি ৬০ লাখ সক্রিয় দৈনিক ব্যবহারকারী বেড়েছে টুইটারে, যা এযাবৎকালের সর্বোচ্চ।
আগে ব্লুটিক শুধু বিভিন্ন সংস্থা, রাজনীতিবিদ, জনপ্রিয় ব্যক্তিত্ব, সাংবাদিক এবং অন্যান্য বিখ্যাত ব্যক্তি পেতে পারতেন। তবে নতুন সাবস্ক্রিপশন সেবার ফলে যে কেউ মাসিক কিছু ডলার গুনেই তাঁর টুইটার প্রোফাইলে পাবেন ‘ব্লুটিক’। ইলন মাস্ক জানিয়েছিলেন, টুইটারের আয় বাড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে স্থানীয় সময় ১১ নভেম্বর টুইটার তাদের ব্লুটিক সাবস্ক্রিপশন সেবা স্থগিত করে। ব্লুটিক সাবস্ক্রিপশন সেবা চালু করার ফলে ভুয়া অ্যাকাউন্ট বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেয় টুইটার। এর একদিন পরেই ব্লুটিক সাবস্ক্রিপশন চলতি মাসের ২৯ তারিখ আবার চালু করার ঘোষণা দেন ইলন মাস্ক।

ক্যাসপারস্কির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে এশিয়া-প্যাসিফিকের আট দেশে আক্রান্ত প্রতি ব্যবহারকারীর শনাক্ত মোবাইল হুমকি ৪৯ শতাংশ বেড়েছে। বাংলাদেশে শনাক্ত মোবাইল হুমকি ১০৮ শতাংশ বেড়ে ১ হাজার ৮৫৯টিতে পৌঁছেছে।
১৭ ঘণ্টা আগে
প্রায় এক দশকের অপেক্ষা। অবশেষে আজ বুধবার বাজারে আসতে যাচ্ছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, ৭. ৮ ইঞ্চি অভ্যন্তরীণ ডিসপ্লে, ৫. ৫ ইঞ্চি বাইরের স্ক্রিন এবং উন্নত হিঞ্জসহ ডিভাইসটির সম্ভাব্য দাম ২ হাজার ১৯৯ ডলার পর্যন্ত হতে পারে।
২০ ঘণ্টা আগে
হোয়াটসঅ্যাপ নিয়ে এল নতুন ফিচার। জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটিতে অ্যাকাউন্ট না থাকা ব্যক্তিকেও এই অ্যাপের কলে যুক্ত করা যাবে। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের নাম ‘গেস্ট কল’।
২ দিন আগে
ঘুষ ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযোগ জানাতে গত আগস্টে চালু হয়েছিল আলাদা দুটো অনলাইন প্ল্যাটফর্ম ঘুষ ডট সাইট এবং চাঁদাবিডি ডট কম। এবার টাকা নিয়ে প্রতিশ্রুত কাজ বা সেবা না দেওয়া দালাল, মধ্যস্থতাকারী ও এজেন্সির বিরুদ্ধে অভিযোগ জানাতে চালু হয়েছে নতুন প্ল্যাটফর্ম ‘দালাল’।
২ দিন আগে