প্রযুক্তি জায়ান্ট স্যামসাং এর প্রধান লি জে ইয়ং কে প্যারোলে মুক্তি দিয়েছে দক্ষিণ কোরিয়া। জাতীয় ও অর্থনৈতিক স্বার্থে এই মুক্তি দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির সাবেক প্রেসিডেন্ট পার্ক গুয়েন হাইকে ঘুষ দেওয়া এবং অবৈধভাবে অর্থ আত্মসাতের অভিযোগে আড়াই বছরের সাজা হয়েছিল লির। এরই ধারাবাহিকতায় গত জানুয়ারি থেকে তিনি বন্দী ছিলেন। এ সাজার মধ্যে ২০৭ দিনের মাথায় তিনি মুক্তি পেলেন।
লির বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার দু’টি অলাভজন প্রতিষ্ঠানকে ৩৭৭ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা দেওয়ার অভিযোগও ছিল। এই দু’টি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক ছিল দেশটির সাবেক প্রেসিডেন্ট পার্ক গুয়েন হাই এর ঘনিষ্ঠ মিত্র চৌ সুন সিল।
মুক্তির পর কারাগারের বাইরে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন লি জে ইয়ং। ইয়ং বলেন, ‘জনগণের জন্য আমি অনেক উদ্বেগের জন্ম দিয়েছি। এ জন্য আমি ক্ষমা চাই। আমি সেসব উদ্বেগের বিষয়ে অবগত আছি। আমার প্রতি সবার সমালোচনা এবং প্রত্যাশাও জানি। ভবিষ্যতে সকল প্রত্যাশা পূরণে আমি কঠোর পরিশ্রম করব।’
লি জে ইয়ং আনুষ্ঠানিকভাবে না হলেও ২০১৪ সাল থেকে স্যামসাংয়ের প্রধান হিসেবে রয়েছেন। তিনি স্যামসাংয়ের প্রতিষ্ঠাতা লি ইয়ং চুপের নাতি।
দক্ষিণ কোরিয়ার অনেকের মতে, লি এ মহামারিতে সেমি-কন্ডাক্টর এবং টিকা নিয়ে দেশের জন্য অবদান রাখবেন। লিকে প্যারোলে মুক্তি দেওয়ার আদেশে দেশটির বিচার বিষয়ক মন্ত্রণালয় জানায়, দক্ষিণ কোরিয়ার অর্থনীতি এবং বৈশ্বিক বাজারে করোনা মহামারির প্রভাব দেখে লিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত করে তোলার অভিযোগে যুক্তরাষ্ট্রে নতুন করে আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটা। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে শুরু হচ্ছে মামলার গুরুত্বপূর্ণ শুনানি।
১৪ ঘণ্টা আগে
মাত্র পাঁচ সেকেন্ডে শূন্য থেকে ৮০০ কিলোমিটার গতিতে পৌঁছে নিজস্ব বিশ্ব রেকর্ড ভেঙেছে চীনের একটি পরীক্ষামূলক ম্যাগলেভ ট্রেন। দেশটির হুবেই প্রদেশের দংহু ল্যাবরেটরির এক কিলোমিটার দীর্ঘ পরীক্ষামূলক ট্র্যাকে এই পরীক্ষা চালানো হয়।
১৫ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল দিয়ে তৈরি লেখায় অদৃশ্য ওয়াটারমার্ক যুক্ত করার ঘোষণা দিয়েছে প্রযুক্তি খাতের অন্যতম শীর্ষ স্টার্টআপ অ্যানথ্রপিক অ্যানথ্রপিক। মঙ্গলবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাঁদের এআই মডেল ক্লদ ব্যবহার করেত তৈরি সব লেখার মধ্যে একটি গোপন সংকেত থাকবে, যা লেখাটি অন্য কোথাও কপি ও পেস্ট করলে
১৯ ঘণ্টা আগে
নতুন এআই মডেল ‘মিউজ গ্লিমার’ উন্মোচন করেছে মেটা। ৩০ বিলিয়ন প্যারামিটার বিশিষ্ট মডেলটি সার্বক্ষণিক লোকাল এজেন্ট ওয়ার্কফ্লো পরিচালনার জন্য বা ব্যক্তিগত কম্পিউটারে এআই এজেন্ট চালানোর জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে।
১ দিন আগে