ফিনল্যান্ডভিত্তিক মোবাইল গেমস নির্মাতা প্রতিষ্ঠান ‘নেক্সট গেমস’ কিনে নিতে চায় মার্কিন অনলাইন সম্প্রচার প্রতিষ্ঠান নেটফ্লিক্স। এই বিষয়ে একটি প্রস্তাব এরই মধ্যে ‘নেক্সট গেমস’-এর কাছে পাঠিয়েছে নেটফ্লিক্স। বুধবার এক বিবৃতিতে এ মোবাইল গেমস নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের নভেম্বরেই গেমিং বাজারে প্রবেশ করেছে নেটফ্লিক্স। এবার তাঁদের লক্ষ্য ফিনল্যান্ডের এই প্রতিষ্ঠানটির ওপর। নেক্সট গেমসে প্রায় ৬৫ মিলিয়ন ইউরো বিনিয়োগ করার পরিকল্পনা করছে।
নেটফ্লিক্সের গেমিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইকেল ভার্দু জানিয়েছেন, নেটফ্লিক্সের অভ্যন্তরীণ গেম স্টুডিও প্রসারিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। নেক্সট গেমসের সঙ্গে যোগদানের মাধ্যমে মূল গেমিং বাজারের প্রতিযোগিতায় নামতে সবাই মুখিয়ে আছি আমরা।
উল্লেখ্য, এই গেমিং প্রতিষ্ঠানের প্রতি শেয়ারের জন্য ২ দশমিক ১ ইউরো দেবে নেটফ্লিক্স। আগামী জুনের শেষ নাগাদ তাদের এই লেনদেন প্রক্রিয়া শেষ হবে বলে জানিয়েছে এই দুই প্রতিষ্ঠান।

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বিরুদ্ধে শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ব্যর্থতা ও নিরাপত্তা সংক্রান্ত তথ্যে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে দায়ের করা একটি আলোচিত মামলার নিষ্পত্তি ঘটেছে। জনপ্রিয় এই অ্যাপটির চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্স এবং যুক্তরাষ্ট্রের অ্যালাবামা...
১ দিন আগে
আকাশে তারা দেখা গেলেই সংযোগ পাওয়া যাবে। বাংলালিংকের সংযোগ ও ফোর-জি-সক্ষম মোবাইল ফোন থাকলেই ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) কভারেজের আওতায় থাকা এলাকায় এই সেবা ব্যবহার করা যাবে।
৩ দিন আগে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এআই মডেল ক্লদ ব্যাকটেরিয়ার ডিএনএতে একটি নতুন ধরনের এনজাইম সিস্টেম আবিষ্কারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এই আবিষ্কারটি যুগান্তকারী জিন-এডিটিং প্রযুক্তি ‘ক্রিস্পার’ (CRISPR)-এর মতো কোনো জিন সম্পাদনা পদ্ধতি হতে পারে।
৩ দিন আগে
বাংলাদেশে ই-কমার্স, অনলাইন ব্যবসা, শিক্ষা ও ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি ঢাকায় একটি কার্যালয় খোলার আগ্রহ ব্যক্ত করেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা।
৪ দিন আগে