
নতুন বাজেট স্মার্টফোন ‘রেডমি ১৩ এক্স’ লঞ্চ করেছে চীনা কোম্পানি শাওমি। প্রথমে ফোনটি ভিয়েতনামের বাজারে বিক্রি হবে। পর্যায়ক্রমে বাংলাদেশসহ বিভিন্ন বাজারে ফোনটি পাওয়া যেতে পারে। এই ফোনে ৮ জিবি র্যাম মিডিয়াটেক হেলিও জি৯১-আলট্রা প্রসেসর এবং ৫ হাজার ৩০ এমএইচ ব্যাটারি রয়েছে।
ছবি তোলার জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
ফোনটির দাম
ভিয়েতনামে রেডমি ১৩ এক্স ফোনটি দুটি র্যামের সংস্করণে উন্মোচন করা হয়েছে। ফোনটির ৬ জিবি র্যাম সহ বেস মডেলের দাম ৪২ লাখ ৯০ হাজার ভিয়েতনামি ডং এবং ৮ জিবি র্যামের মডেলের দাম ৪৬ লাখ ৯০ হাজার ভিয়েতনামি ডং। তাই বাংলাদেশি মুদ্রায় তা যথাক্রমে ২০ হাজার ১২২ টাকা ও ২১ হাজার ৯৯৮ টাকা। তাই এই ফোনটি বাংলাদেশের বাজারে বিক্রি শুরু হলে এর দাম ২০–২১ হাজার টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।
ফোনটি সিল্ক গোল্ড (সোনালি), মিডনাইট ব্ল্যাক (কালো), সিল্ক ব্লু (নীল) রঙে পাওয়া যাবে।
রেডমি ১৩ এক্স–এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
সেলফি ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ২ জি,৩ জি,৪ জি
আয়তন: ১৬৮.৬ মিলিমিটার x ৭৬.২৮ মিলিমিটার x ৮.৩ মিলিমিটার
ওজন: ১৯৮ গ্রাম
সিম: সিম ১ + হাইব্রিড (সিম অথবা মাইক্রোএসডি)
ডিসপ্লে: ৬.৭৯” এফএইচডি+ ডটডিসপ্লে
রিফ্রেশ রেট: ৯০ হার্টজ
গঠন: প্লাস্টিক
সাইজ: ৬ দশমিক ৭৯ ইঞ্চি
রেজল্যুশন: ২৪৬০ x ১০৮০ পিক্সেল
ব্রাইটনেস: ৪৫০ নিটস (টিপিক্যাল), ৫৫০ নিটস (এইচবিএম)
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েডভিত্তিক শাওমি হাইপারওএস
চিপসেট: মিডিয়াটেক হেলিও জি৯১-আলট্রা
সিপিইউ: অক্টাকোর (কোর্স-এ ৫৫ + কোর্স-এ ৭৫), ২. ০ গিগাহার্টজ
জিপিইউ: মালি-জি ৫২ এমসি ২
র্যাম: ৬ জিবি/ ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি/ ২৫৬ জিবি
স্পিকার: স্টেরিও স্পিকার
ব্লুটুথ: ব্লুটুথ ৫.৪
জিপিএস: গ্লোনাস, গ্যালিলিও, বেইডো
রেডিও: এফএম রেডিও (হেডফোন জ্যাক সহ)
ইউএসবি: ইউএসবি টাইপ-সি
ফিচার: সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এআই ফেস আনলক
ব্যাটারি: ৫০৩০ এমএএইচ
চার্জিং: ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং
রং: সিল্ক গোল্ড, মিডনাইট ব্ল্যাক, সিল্ক ব্লু
তথ্যসূত্র: ৯১ মোবাইলস, শাওমি

আবারও বড় রকমের ছাটাইয়ের ঘোষণা দিল রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বড় ধরনের সাংগঠনিক পরিবর্তনের অংশ হিসেবে নিজেদের কর্মীর প্রায় ১০ শতাংশ ছাঁটাই করতে যাচ্ছে তারা। এতে চাকরি হারাতে পারেন তিন হাজারের বেশি কর্মী। গতকাল বুধবার কর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান উবারের
২ দিন আগে
২০২৭ সাল নাগাদ রাষ্ট্রায়ত্ত সাবমেরিন কেব্লগুলোর মোট ব্যান্ডউইডথ সক্ষমতা ৪১ হাজার জিবিপিএস হবে বলে জানিয়েছে বিএসসিপিএলসি। কোম্পানিটির দাবি, দেশে এখন আন্তর্জাতিক ব্যান্ডউইডথের কোনো ঘাটতি নেই। তবে বেসরকারি উদ্যোক্তারা নতুন কেব্ল না এলে সংকটের আশঙ্কা করেছেন...
৩ দিন আগে
৯ সেপ্টেম্বর নতুন প্রজন্মের আইফোন ১৮ প্রো সিরিজ উন্মোচন করতে পারে অ্যাপল। একই সঙ্গে এবার প্রি-অর্ডারের সূচিতে প্রচলিত রীতিতে পরিবর্তন আনার পরিকল্পনাও করছে প্রতিষ্ঠানটি...
৪ দিন আগে
পৃথক পৃথক ডিজিটাল ব্যবস্থা থাকলেই ডিজিটাল সরকার প্রতিষ্ঠিত হয় না বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, ডিজিটাল রূপান্তরের লক্ষ্য শুধু প্রযুক্তি ও সরকারি সেবা ডিজিটাল করা নয়, বরং সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও সমন্বিত, দক্ষ ও জবাবদিহিমূলক করে উন্নত
৪ দিন আগে