আইফোন এবং অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গেমের জন্য একটি নতুন অ্যাপ স্টোর চালুর পরিকল্পনা করছে মাইক্রোসফট। তৃতীয় পক্ষের অ্যাপ স্টোরগুলো অ্যাপল ও গুগলের প্ল্যাটফর্মে আনার প্রয়োজনীয় নতুন নিয়মগুলো ইউরোপীয় ইউনিয়ন ডিজিটাল মার্কেটস অ্যাক্টের অধীনে আগামী বছরের মার্চ থেকে কার্যকর হবে। এরপরই এই দুই প্ল্যাটফর্মের জন্য নতুন এক্সবক্স মোবাইল গেমিং স্টোর আনবে মাইক্রোসফট।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, বিগত সপ্তাহে এক সাক্ষাৎকারে মাইক্রোসফট গেমিং-এর প্রধান নির্বাহী ফিল স্পেন্সার বলেন, ‘আমাদের এবং তৃতীয় পক্ষের প্ল্যাটফর্মগুলোতে এক্সবক্স ও কনটেন্ট ব্যবহারের সুবিধা রাখতে চাই।’
তিনি আরও বলেন, ‘মোবাইল ডিভাইসে এই সুবিধা এখন না আনতে পারলেও শিগগিরই এমন অবস্থায় আসতে পারব।’
সম্প্রতি, ম্যাক ডিভাইসে উইন্ডোজ ১১ চালানোর অনুমতি দেয় মাইক্রোসফট। ফলে নতুন উপায়ে ‘এআরএম’ ভিত্তিক ম্যাক ডিভাইসে উইন্ডোজ ১১ ব্যবহার করা যাচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সফটওয়্যার প্রতিষ্ঠান ‘প্যারালালস’-এর তৈরি ‘প্যারালালস ডেস্কটপ ১৮’ সফটওয়্যার ব্যবহার করে ‘এম১’ ও ‘এম২’ চিপ ভিত্তিক বিভিন্ন ম্যাক ডিভাইসে উইন্ডোজ-১১ এর ‘প্রো’ ও ‘এন্টারপ্রাইজ’ সংস্করণ ব্যবহারের অনুমোদন দিয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমারসের প্রতিবেদন অনুযায়ী, ‘প্যারালালস’ একটি জনপ্রিয় ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার, যার মাধ্যমে ম্যাক মেশিনে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের অ্যাপ ব্যবহার করা যায়। অ্যাপলের নিজস্ব বুট ক্যাম্প সমাধানের মাধ্যমে এই সুবিধা পাওয়ার সুযোগ থাকলেও ম্যাকে এই বুট ক্যাম্পের সুবিধা নেই। ফলে ম্যাক ব্যবহারকারীদের কাছে একমাত্র সমাধান প্যারালালস এর ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার। এবার আনুষ্ঠানিকভাবে অনুমোদন পাওয়ায় অনেক সীমাবদ্ধতা কমে আসবে বলে আশা করছেন ব্যবহারকারীরা।
এর আগে, ফেব্রুয়ারি থেকে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম এর লাইসেন্স বিক্রি বন্ধের সিদ্ধান্ত নেয় মাইক্রোসফট। ফলে গ্রাহকেরা মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে পুরোনো সংস্করণের উইন্ডোজ আর ডাউনলোড করতে পারবেন না। তবে, আগামী ২০২৫ সাল পর্যন্ত সব রকমের সিকিউরিটি আপডেট পাবে উইন্ডোজ ১০।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোসফট জানুয়ারির শেষ থেকে উইন্ডোজ ১০-এর লাইসেন্স আর বিক্রি করবে না বলে ঘোষণা দেয়। উইন্ডোজ ১০ হোম, ১০ প্রো ও ১০ ওয়ার্কস্টেশন ব্যবহারকারীদের ৩১ জানুয়ারি থেকে উইন্ডোজ ডাউনলোড না করতে পারার বিষয়ে সতর্ক করা হয়েছে। মাইক্রোসফটের পক্ষ থেকে ব্যবহারকারীদের উইন্ডোজ ১১ ইনস্টল করার পরামর্শ দেওয়া হয়েছে। ফলে, ফেব্রুয়ারি থেকে ব্যবহারকারীরা মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে উইন্ডোজ ১০-এর কোনো সংস্করণই আর ডাউনলোড করতে পারছেন না।

নিউইয়র্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার বা ‘লক্ষ কোটিপতি’ হওয়ার গৌরব অর্জনের মাত্র দুই সপ্তাহের মাথায় সেই খেতাব হারালেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ব্লুমবার্গের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, স্পেসএক্সের শেয়ার বাজারে অভিষেকের পর তৈরি হওয়া বিপুল উন্মাদনা কেটে যাওয়ার পরপরই তাঁর এই সম্পদহানি ঘটেছে।
১১ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি মানবজাতির ভবিষ্যৎ বদলে দেবে—এমন দাবি দীর্ঘদিন ধরেই করে আসছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তবে জাতিসংঘের (ইউএন) সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য।
১ দিন আগে
এতদিন কুনাল শাহ নামটি মূলত ভারতের স্টার্টআপ এবং বিনিয়োগকারীদের বৃত্তের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ভারতীয় ফিনটেক জায়ান্ট ‘ক্রেড’ (Cred)-এর এই প্রতিষ্ঠাতা শুধু ব্যবসাই করেননি, বরং নিজের পডকাস্ট এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নানা তাত্ত্বিক পোস্টের মাধ্যমে প্রযুক্তি মহলে একটি বড় অনুসারী দল তৈরি করেছিলেন।
১ দিন আগে
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে চলতি ফিফা বিশ্বকাপ। এই আসরে গ্যালারিতে বসে খেলা দেখবে ৫০ লাখের বেশি দর্শক। সংখ্যার হিসাবে এটি রেকর্ড। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি এবার মাঠের বাইরের নিরাপত্তা এবং নজরদারির ব্যবস্থাও বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
৩ দিন আগে