ওপেনএআইয়ের এআই চ্যাটবট চ্যাটিজিপিটির প্রতিদ্বন্দ্বী এনেছে যুক্তরাষ্ট্রভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ‘হাগিং ফেস’। ১ কোটি ডলার বিনিয়োগের এই প্রতিষ্ঠান চ্যাটবটটির নাম দিয়েছে ‘হাগিংচ্যাট’।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী আপাতত এর ওয়েব ইন্টারফেস পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। এ ছাড়া অ্যাপ এবং অন্যান্য সেবার হাগিং চ্যাটের এপিআই যুক্ত করা যাবে। হাগিংচ্যাট চ্যাটজিপিটির মতোই অনেক কাজ করতে সক্ষম। কোড লিখে দেওয়াসহ ইমেইল ড্রাফট এবং র্যাপ গানের লিরিক্সও লিখে দেবে এই চ্যাটবট।
এদিকে রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠান বারব্যাংক তাদের লেনদেনসংক্রান্ত কাজ পরিচালনার জন্য একটি চ্যাটবট বানিয়েছে। নতুন এই চ্যাটবটের নাম দেওয়া হয়েছে ‘গিগাচ্যাট’। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটি জানিয়েছে, গিগাচ্যাট রাশিয়ান ভাষায় অন্যান্য চ্যাটবটের চেয়ে আরও বুদ্ধিমত্তার সঙ্গে সংলাপ করতে সক্ষম।
চলতি মাসের শুরুতে ‘আলিবাবা’ নিয়ে আসে নিজস্ব চ্যাটবট ‘টংগি কিয়ানওয়েন’। এর ইংরেজি কোনো নাম দেয়নি প্রতিষ্ঠানটি। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, আলিবাবার ক্লাউড কম্পিউটিং ইউনিট জানিয়েছে, শিগগিরই প্রতিষ্ঠানটির ব্যবসায় চ্যাটবটিকে যুক্ত করা হবে।। তবে কোনো নির্দিষ্ট সময় জানায়নি এটি। আলিবাবার চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ড্যানিয়েল ঝাং বলেন, ‘আমরা প্রযুক্তির এমন এক সময়ে আছি, যখন জেনারেটিভ এআই ও ক্লাউড কম্পিউটিং চালকের আসনে রয়েছে।’
টংগি কিয়ানওয়েন ইংরেজির পাশাপাশি চীনা ভাষায় কাজ করতে সক্ষম। চ্যাটবটটি প্রাথমিকভাবে আলিবাবার কর্মক্ষেত্রের মেসেজিং অ্যাপ ‘ডিংটকে’র সঙ্গে যুক্ত করা হবে।
গত মাসে আর্নি বট উন্মোচন করে বাইদু। ‘আর্নি’ শব্দের পূর্ণ রূপ ‘এনহ্যান্সড রিপ্রেজেন্টেশন থ্রু নলেজ ইন্টিগ্রেশন’। বিগত দশক থেকেই এটি তৈরির কাজ শুরু করে বাইদু। এটি প্রথম উন্মোচন করা হয় ২০১৯ সালে।
বাইদুর প্রধান নির্বাহী রবিন লি বলেছেন, ‘আর্নি বটের সর্বশেষ সংস্করণের সক্ষমতা জিপিটি-৪-এর কাছাকাছি। নতুন এই চ্যাটবটের ‘নলেজ গ্রাফে’ প্রায় ৫৫ হাজার কোটি তথ্য রয়েছে। তবে এগুলো মূলত তৈরি হয়েছে চীনা বাজার বিবেচনায় নিয়ে। ফলে ব্যবহারকারীকে বিভিন্ন চীনা বাগধারার তালিকা দিতে পারলেও এটি এমন অনেক প্রশ্নের জবাব দিতে সক্ষম হবে না, যেগুলো চীনের বাইরের কোনো জায়গার সঙ্গে সম্পর্কযুক্ত।’

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি মানবজাতির ভবিষ্যৎ বদলে দেবে—এমন দাবি দীর্ঘদিন ধরেই করে আসছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তবে জাতিসংঘের (ইউএন) সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য।
৭ ঘণ্টা আগে
এতদিন কুনাল শাহ নামটি মূলত ভারতের স্টার্টআপ এবং বিনিয়োগকারীদের বৃত্তের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ভারতীয় ফিনটেক জায়ান্ট ‘ক্রেড’ (Cred)-এর এই প্রতিষ্ঠাতা শুধু ব্যবসাই করেননি, বরং নিজের পডকাস্ট এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নানা তাত্ত্বিক পোস্টের মাধ্যমে প্রযুক্তি মহলে একটি বড় অনুসারী দল তৈরি করেছিলেন।
১০ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে চলতি ফিফা বিশ্বকাপ। এই আসরে গ্যালারিতে বসে খেলা দেখবে ৫০ লাখের বেশি দর্শক। সংখ্যার হিসাবে এটি রেকর্ড। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি এবার মাঠের বাইরের নিরাপত্তা এবং নজরদারির ব্যবস্থাও বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
২ দিন আগে
ইন্টারনেটে নিজের নাম লিখে সার্চ করা অনেকের অভ্যাস। একে বলে ভ্যানিটি সার্চ। তবে চেনা অভ্যাসটি এখন আর আগের মতো খাটে না। মানুষ এখন সার্চ ইঞ্জিনের চেয়ে চ্যাটবটের কাছেই কারও পরিচয় জানতে বেশি পছন্দ করছে।
২ দিন আগে