সাইবার আক্রমণ নিয়ে বেশ শঙ্কায় ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক। তাই এ অঞ্চলের ব্যাংকগুলোর ওপর বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের দাবি, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান দ্বন্দ্বকে সামনে রেখে রাশিয়া এ সাইবার হামলার কল কাঠি নাড়তে পারে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে অস্থিরতা ইউরোপের রাজনৈতিক ও ব্যবসায়িক পরিবেশের ওপর বাজে প্রভাব ফেলছে। এর মধ্যে সাইবার হামলার শঙ্কা এ অঞ্চলের নেতৃবৃন্দের মাঝে বেশ উদ্বেগ সৃষ্টি করেছে। কারণ এ ধরনের হামলা এ অঞ্চলের অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে।
সাইবার আক্রমণ ঠেকাতে সুরক্ষা বলয় তৈরিই এখন ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের কাছে মুখ্য হয়ে দাঁড়িয়েছে।

চাকরির বাজারের পর এবার খেলাধুলার জগতেও মানুষের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে পারে রোবট। চীনা রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউনিট্রি এমন একটি অতিমানবসদৃশ রোবটের প্রদর্শন করেছে, যার গতি বিশ্বের দ্রুততম দৌড়বিদ উসাইন বোল্টের চেয়েও বেশি বলে দাবি করা হচ্ছে।
১ দিন আগে
টেলিযোগাযোগ সংশ্লিষ্ট বিষয়ে অংশীজনদের অভিযোগ, মতামত ও প্রশ্ন জানতে প্রতি চার মাসে একবার গণশুনানি করবে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
৩ দিন আগে
শহরের পাশাপাশি দেশের গ্রামাঞ্চলেও উন্নত মোবাইল নেটওয়ার্ক সেবা নিশ্চিত করতে মোবাইল অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, শুধু মেগাসিটি বা শহরকে কেন্দ্র করে মোবাইল নেটওয়ার্কের উন্নয়ন করলে হবে না...
৩ দিন আগে
মোবাইল অপারেটরদের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগের তালিকা দিনে দিনে দীর্ঘ হচ্ছে। সেবার মান, ইন্টারনেটের গতি (ডেটা স্পিড), মূল্য সংযোজন পরিষেবা (ভ্যালু অ্যাডেড সার্ভিস-ভ্যাস), রিচার্জ/বিলিংসহ বিভিন্ন বিষয়ে গত সাড়ে পাঁচ বছরে দেশের চার মোবাইল অপারেটরের বিরুদ্ধে বিটিআরসিতে...
৩ দিন আগে