রাশিয়ায় আবারও হোঁচট খেল প্রযুক্তি জায়ান্ট গুগল। নিষিদ্ধ কনটেন্ট না সরিয়ে ফেলায় এবার রাশিয়ায় ৪ মিলিয়ন রুবল জরিমানা গুনতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। আজ সোমবার এই আদেশ দিয়েছেন মস্কোর একটি আদালত।
বার্তা সংস্থা রয়টার্সের সোমবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ায় প্রযুক্তি জায়ান্টগুলোর লাগাম টেনে ধরতেই বেশ কিছু নীতিমালা গ্রহণ করেছে পুতিন সরকার। প্রতিনিয়তই নিষিদ্ধ বিষয়বস্তু সরিয়ে নেওয়ার জন্য গুগল ও মেটাকে সতর্ক করে দেওয়া হয়েছে। বিষয়বস্তু সরাতে ব্যর্থ হওয়ায় এর আগেও জরিমানাও গুনেছে এ দুটি প্রতিষ্ঠান।
রাশিয়ার দেওয়া আগের সতর্কবার্তায় বলা হয়েছিল, নিষিদ্ধ বিষয়বস্তু সরিয়ে না নিলে জরিমানা থেকে মুক্তি নেই গুগল ও মেটার। রাশিয়ায় ওই প্রতিষ্ঠানগুলোর আয় করা রাজস্ব থেকেই ওই জরিমানার অংশ কেটে নেওয়া হবে। তবে সে বিষয়ে কোনো মন্তব্য করেনি গুগল।
রাশিয়ার সংবাদ সংস্থা তাসের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, নিষিদ্ধ ওয়েবসাইটগুলোর বিভিন্ন লিঙ্কে অ্যাকসেস দেওয়ার কারণে নতুন করে গুগলকে জরিমানা করা হয়েছে । তবে এ দফাতেও এখন পর্যন্ত গুগলের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত বিকাশে কার্যকর নিয়ন্ত্রণ ও নজরদারি না থাকলে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও জনহিতৈষী বিল গেটস। তাঁর আশঙ্কা, ভুল মানুষের হাতে এআইয়ের শক্তিশালী প্রযুক্তি গেলে ১০০ কোটি মানুষের মৃত্যুও হতে পারে।
১ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বিরুদ্ধে শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ব্যর্থতা ও নিরাপত্তা সংক্রান্ত তথ্যে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে দায়ের করা একটি আলোচিত মামলার নিষ্পত্তি ঘটেছে। জনপ্রিয় এই অ্যাপটির চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্স এবং যুক্তরাষ্ট্রের অ্যালাবামা...
১ দিন আগে
আকাশে তারা দেখা গেলেই সংযোগ পাওয়া যাবে। বাংলালিংকের সংযোগ ও ফোর-জি-সক্ষম মোবাইল ফোন থাকলেই ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) কভারেজের আওতায় থাকা এলাকায় এই সেবা ব্যবহার করা যাবে।
৩ দিন আগে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এআই মডেল ক্লদ ব্যাকটেরিয়ার ডিএনএতে একটি নতুন ধরনের এনজাইম সিস্টেম আবিষ্কারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এই আবিষ্কারটি যুগান্তকারী জিন-এডিটিং প্রযুক্তি ‘ক্রিস্পার’ (CRISPR)-এর মতো কোনো জিন সম্পাদনা পদ্ধতি হতে পারে।
৩ দিন আগে