বেশ কয়েক বছর আগে ‘সোফিয়া’ নামের মানবাকৃতির রোবটের কথাবার্তা শুনে এবং মুখের অভিব্যক্তি দেখে চমকে গিয়েছিল পুরো বিশ্ব। এবার ইলন মাস্কের নতুন হিউম্যানয়েড রোবট ‘অপটিমাস’–এর বুদ্ধিদীপ্ত কথা শুনে অবাক হলেন অনেকেই। এক ভিডিওতে রোবটটিকে বলতে দেখা যায়, তার জন্য সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ হওয়া। আর এই কথা শুনেই চমকে গেলেন সবাই।
যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ায় গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ‘উই রোবট’ ইভেন্টে বিভিন্ন ভবিষ্যৎ প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেন টেসলার সিইও ইলন মাস্ক। স্বয়ংক্রিয় গাড়ি ও ভ্যান ছাড়াও ‘অপটিমাস’ নামের একটি হিম্যানয়েড রোবট উন্মোচন করেন তিনি। ইভেন্টটিতে একাধিক ‘অপটিমাস’ রোবট চলাফেরা করতে এবং উপস্থিত অতিথিদের পানীয় পরিবেশন ও উপহার বিতরণ করতে দেখা যায়।
এখন একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে অপটিমাস রোবটটি একজন অতিথির সঙ্গে মানুষের মতো আলাপ করছে। ভিডিওতে এক অতিথি বলতে দেখা যায়, এটি খুবই অদ্ভুত যে, আমি একটি রোবটের সঙ্গে কথা বলছি!’
মজার ছলেই তিনি ‘অপটিমাস’–কে প্রশ্ন করে জানতে চান, ‘রোবট হওয়ার সবচেয়ে কঠিন অংশ কী? এর উত্তরে অপটিমাস বলে, ‘তোমাদের মতো মানুষ হতে শেখার চেষ্টা করা। এই উত্তর সবার জন্য এক বিস্ময়ের কারণ হয়ে দাঁড়ায়।
উত্তরটি শুধু বিস্ময়করই ছিল না রোবটটির ভাষা প্রয়োগও ছিল অত্যন্ত মানুষের মতো। রোবটটি মানুষের মতো হাত নাড়িয়ে কথা বলে। রোবটটি মানুষের মধ্যে কথোপকথনের ছোট ছোট বৈশিষ্ট্যগুলো বুঝতে পারছিল সেটি বেশ আকর্ষণীয়। রোবটটি বাক্যগুলোর মাঝে মাঝে বিরতি নিচ্ছিল। এটি বিভিন্ন প্রেক্ষাপট বুঝতে পারছিল ও উত্তরের সঙ্গে প্রশ্নও করতে পারছিল।
এমনকি ক্যামেরার দিকে ও মানুষের দিকে বারবার তাকাচ্ছিল রোবটটি। ঠিক যেমন কথাবার্তার সময় মানুষ যেমন ভঙ্গি করে।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের ‘@cb_doge’ অ্যাকাউন্ট থেকে রোবটটির ভিডিওটি প্রকাশ করা হয়। গত কাল পর্যন্ত ভিডিওটি ৩৯ লাখ ভিউ হয়। ভিডিও দেখে বিস্ময় ও আনন্দ প্রকাশ করেন অনেকেই।
অদূর ভবিষ্যতে অপটিমাস মানুষের সঙ্গে হাঁটাচলা করবে বলে ইলন মাস্ক দাবি করেন। তিনি বলেন, কেউ রোবটটির সামনে গেলে এটি রোবটটিকে পানীয় পরিবেশন করবে। মাস্ক অপটিমাস–এর ক্ষমতাগুলোকে প্রায় অসীম বলে বর্ণনা করেছেন।
তিনি বলেন, এটি কুকুর নিয়ে হাঁটতে পারে, শিশুর দেখাশোনা করতে পারে, গাছপালা কেটে ফেলতে পারে, এমনকি পানীয়ও পরিবেশন করতে পারে।
এটির মূল্য ২০ হাজার থেকে ৩০ হাজার ডলার হতে পারে।
অপটিমাস এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। রোবট খাতে উল্লেখযোগ্য অগ্রগতির প্রতিনিধিত্ব করে জেন ২ বা দ্বিতীয় প্রজন্মের অপটিমাস মডেলটি।
এছাড়া বহুল প্রতীক্ষিত ‘সাইবারক্যাব’ নামের রোবোট্যাক্সি উন্মোচন করা হয় এই ইভেন্টে। এই স্বয়ংক্রিয় বা স্বচালিত গাড়ির প্রোটোটাইপ দেখানো হয়েছে। ২০২৬ সালের মধ্যে গাড়িটি উৎপাদন শুরু হতে পারে এবং এর মূল্য ৩০ হাজার ডলারের কম হবে। ইভেন্টটিতে সাইবার ভ্যানও উন্মোচন করা হয়। এটি একইসঙ্গে ২০ জন যাত্রী পরিবহন করতে পারবে।
তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস ও ইন্ডিয়া টুডে

মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের ওপর নির্ভরতা কমিয়ে ‘ডিজিটাল সার্বভৌমত্ব’ নিশ্চিত করতে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স সরকার। দেশটির সরকারি দপ্তরগুলোতে প্রচলিত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পরিবর্তে নিজস্ব লিনাক্স ভিত্তিক ইকোসিস্টেম চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইন্টারমিনিস্টেরিয়াল ডিরেক্টরে
৬ ঘণ্টা আগে
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষক নাটালিয়া কসমিনা একজন ইন্টার্ন খুঁজছিলেন। বিজ্ঞপ্তি দেওয়ার পর তিনি বেশ কিছু সিভি এবং কাভার লেটার পেলেন। এরপর সেগুলো পড়তে গিয়ে একপর্যায়ে তিনি দেখলেন, আবেদনকারীদের কভার লেটারগুলো একই রকম!
১২ ঘণ্টা আগে
চীনা বিজ্ঞানীরা এমন এক ধরনের নতুন তরল ইলেকট্রোলাইট তৈরি করেছেন, ব্যাটারি অতিরিক্ত গরম হলে যা মুহূর্তেই কঠিন হয়ে যায়। এতে একধরনের ‘ফায়ারওয়াল’ তৈরি হয় এবং সম্ভাব্য বিস্ফোরণের আগেই বন্ধ হয়ে যায়। সম্প্রতি এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘নেচার এনার্জি’তে।
১৪ ঘণ্টা আগে
প্রযুক্তিবিশ্বের এক মহিরুহের বিদায়ঘণ্টা বাজল। দীর্ঘ প্রায় দেড় দশকের সফল যাত্রার পর অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন টিম কুক। গতকাল সোমবার অ্যাপল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই পরিবর্তনের কথা নিশ্চিত করেছে।
১৪ ঘণ্টা আগে