তৃতীয়বারের মতো পৃথিবীর কক্ষপথে বিশালাকার স্টারশিপ রকেট পাঠানোর চেষ্টা চালাবে ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স। যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) কাছ থেকে গতকাল বুধবার রকেটটির পরীক্ষামূলক উৎক্ষেপণের সবুজ লাইসেন্স সংকেত মিলেছে বলে সিএনবিসি জানিয়েছে।
আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টায় থেকে ৯টা ৫০ মিনিটের মধ্যে টেক্সাসে কোম্পানিটি স্টারবেস ক্যাম্পাস থেকে রকেটটি উৎক্ষেপণের চেষ্টা করা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) ও স্পেসএক্সের ওয়েবসাইটে রকেটটির উৎক্ষেপণ সরাসরি সম্প্রচার করা হবে। উৎক্ষেপণের আধা ঘণ্টা আগে থেকে এই লাইভস্ট্রিম শুরু হবে।
এফএফএ বলেছে, নিরাপত্তা, পরিবেশ ও আর্থিক দায়িত্বের নীতিগুলো পূরণ করে স্পেসএক্স এই লাইসেন্স পেয়েছে।
এর আগে ৪০০ ফুট লম্বা রকেটের দুটি পরীক্ষামূলক ফ্লাইট উৎক্ষেপণ করেছে স্পেসএক্স। প্রথমটি গত বছরে এপ্রিলে উৎক্ষেপণ করা হয়েছিল। রকেটটির ওপরের স্তর (যাকে স্টারশিপও বলা হয়) এবং সুপার হেভি বুস্টার উভয়ই মাঝপথে বিস্ফোরিত হয়েছিল। কোম্পানিটির দ্বিতীয় অরবিটাল টেস্ট ফ্লাইট গত নভেম্বরে উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের সময় যথেষ্ট অগ্রগতি করেলও এটিও শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যায়।
স্পেসএক্স ও এফএএ নভেম্বরের উৎক্ষেপণের সমস্যাগুলোর জন্য একটি তদন্ত পরিচালনা করেছে। তাই কোম্পানিটি তৃতীয় প্রচেষ্টার আগে রকেটটিতে বেশ কিছু হার্ডওয়্যারের পরিবর্তন ও আপগ্রেড করেছে।
স্পেসএক্স তৃতীয় টেস্ট ফ্লাইটের মাধ্যমে কোম্পানির নতুন সক্ষমতা প্রকাশ করতে চাইছে। মহাকাশযান তৈরির জন্যও সম্ভাবনা খোলা রাখতে চাইছে কোম্পানিটি।
গত বছর নভেম্বরে গ্যালিলিও স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য স্পেসএক্সের সঙ্গে অস্থায়ী চুক্তি করে ইউরোপীয় ইউনিয়ন। এই চুক্তির মাধ্যমে ফ্যালকন ৯ মহাকাশযান ব্যবহার করে ইইউয়ের চারটি নেভিগেশন স্যাটেলাইট উৎক্ষেপণের কথা রয়েছে স্পেসএক্সের।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৭ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৭ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে