
‘ম্যাডর্যাক্স’ নামের একটি হ্যাকার গোষ্ঠী ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশি নাগরিকের জীবনবৃত্তান্ত (সিভি) বিক্রির বিজ্ঞাপন দিয়েছে। তাদের দাবি, এসব সিভি বাংলাদেশের চাকরির প্ল্যাটফর্ম বিডিজবসের ডেটাবেইস থেকে নেওয়া।
আজ রোববার দুপুরে ‘ডার্ক ফোরামস ডট আর ইউ’ নামের একটি ওয়েবসাইটে বিজ্ঞাপনটি প্রকাশ করে হ্যাকার গোষ্ঠীটি। পোস্টে তারা দাবি করে, তাদের কাছে বিডিজবসের ৬০ লাখ চাকরিপ্রার্থীর সিভি রয়েছে। এসব সিভিতে নাম, ফোন নম্বর, ঠিকানা, ই-মেইল, শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনের অভিজ্ঞতা ও প্রশিক্ষণের তথ্য রয়েছে।
পোস্টে আরও বলা হয়, এসব সিভির এক একটি কপির দাম এক হাজার মার্কিন ডলার। তারা সর্বোচ্চ পাঁচজন ক্রেতার কাছে তথ্যগুলো বিক্রি করবে বলে জানায় এবং অর্থ পরিশোধের মাধ্যম হিসেবে পেটিএম, ওয়াইজ, পেইউ ও বাইন্যান্সের নাম উল্লেখ করা হয়েছে।
হ্যাকার গোষ্ঠীটি তাদের দাবির সমর্থনে ১৪৮টি সিভির নমুনাও প্রকাশ করেছে। সিভিগুলো বিশ্লেষণ করে দেখা যায়, বেশির ভাগই বেশ পুরোনো। এর মধ্যে ২০১১ থেকে ২০১৭ সালের মধ্যে সর্বশেষ হালনাগাদ করা সিভির সংখ্যাই বেশি।
তবে নাগরিকদের তথ্যফাঁসের অভিযোগ অস্বীকার করেছে বিডিজবস। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড পেজে দেওয়া এক বিবৃতিতে বিডিজবস জানিয়েছে, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে বিডিজবসের ওয়েবসাইটের নিরাপত্তা সংক্রান্ত বিভ্রান্তি মূলক অপতথ্য ছড়ানো হচ্ছে। বিডিজবস শুরু থেকেই ব্যবহারকারীদের তথ্যর নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। তথ্যের সুরক্ষায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ব্যবহারকারীদের নিজেদের প্রোফাইল কে দেখতে পারবে, কে দেখতে পারবে না সে বিষয়েও বিভিন্ন নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে।’
পোস্টে বিডিজবস দাবি করেছে, ‘বিডিজবসের চাকরিপ্রার্থীদের চাকরি সংক্রান্ত তথ্য লক্ষাধিক রেজিস্টার্ড নিয়োগকারী প্রতিষ্ঠান তাদের একাউন্ট ব্যবহার করে এক্সেস করতে পারে। তারা শুধুমাত্র নিজস্ব নিয়োগ প্রক্রিয়ার জন্যই এই তথ্য ব্যবহার করতে পারে। কোনো নিয়োগকারী যদি সেই তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করতে চায়, সেটি রিপোর্ট হলে তার বিরুদ্ধে বিডিজবস আইনগত ব্যবস্থা নিতে প্রতিজ্ঞাবদ্ধ।’
তাই, যাচাই না করে কোনো ধরনের গুজব বা মিথ্যা সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে বিডিজবস। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যেকোনো তথ্যের ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের ওপর নির্ভর না করে বিডিজবসের অফিশিয়াল সূত্র থেকে তথ্য যাচাই করুন।

চীনের রাজধানী বেইজিংয়ে শুরু হওয়া ২০২৬ সালের বিশ্ব রোবট সম্মেলনে এবার দর্শকদের সবচেয়ে বেশি চমকে দিয়েছে একটি চার পায়ের রোবট ঘোড়া। প্রদর্শনীতে এই রোবট ঘোড়া শুধু দেখার জন্য ছিল না, মানুষ এটির পিঠে চড়ারও সুযোগ পেয়েছে।
৫ ঘণ্টা আগে
চীনের রাজধানী বেইজিংয়ে শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা থেকে শুরু হয়েছে দ্বিতীয় বিশ্ব হিউম্যানয়েড (মানবাকৃতি) রোবট গেমস। এবারের আয়োজনে ৬০০টি দলের ২ হাজারের বেশি রোবট ৫১টি ইভেন্টে অংশ নেবে...
১ দিন আগে
শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে করা একটি মামলা নিষ্পত্তি করতে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪৮৮৬ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা) দিতে সম্মত হয়েছে টিকটক। শিশুদের গোপনীয়তা–সংক্রান্ত মামলায় এটি এখন পর্যন্ত অন্যতম বড় সমঝোতা।
১ দিন আগে
চাকরির বাজারের পর এবার খেলাধুলার জগতেও মানুষের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে পারে রোবট। চীনা রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউনিট্রি এমন একটি অতিমানবসদৃশ রোবটের প্রদর্শন করেছে, যার গতি বিশ্বের দ্রুততম দৌড়বিদ উসাইন বোল্টের চেয়েও বেশি বলে দাবি করা হচ্ছে।
৩ দিন আগে