শিশু–কিশোরদের সুরক্ষার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ন্যূনতম বয়স সীমা ১৫ বছর নির্ধারণের পরিকল্পনা করছে নরওয়ে সরকার। প্রযুক্তি কোম্পানিগুলো ছোট শিশুদের মস্তিষ্কের বিরুদ্ধে কাজ করছে বলে এই উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছে নরওয়ে। এর মাধ্যমে শিশুদের অনলাইন সুরক্ষা এবং মানসিক স্বাস্থ্যের দিকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী জনাস গাহর স্টোর বলছেন, এটি ‘একটি কষ্টসাধ্য লড়াই হবে। তবে শিশুদের ‘অ্যালগরিদমের শক্তি’ থেকে সুরক্ষিত করতে রাজনীতিকদের অবশ্যই হস্তক্ষেপ করতে হবে।’
লেবার দলের নেতা বলেন, প্রযুক্তি শিল্পগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো অপব্যবহার করছে এবং ব্যবহারকারীদের ‘মনোযোগ শুধু একদিকে ধাবিত করছে এবং নিস্তেজ করে’ তুলছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের জন্য ইতিমধ্যেই ১৩ বছরের জন্য একটি ন্যূনতম বয়স সীমা কার্যকর করেছে স্ক্যান্ডিনেভিয়ান দেশটি। তবে নরওয়ের মিডিয়া কর্তৃপক্ষের গবেষণা অনুসারে, ৯ বছরের বেশি বয়সী শিশুদের মধ্যে ৫৮ শতাংশ, ১০ বছরের মধ্যে ৭২ শতাংশ এবং ১১ বছরের মধ্যে ৭২ শতাংশ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে।
শিশুদের বয়স সীমা লঙ্ঘন রোধে আরও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে নরওয়ে। এর অংশ হিসেবে ‘ব্যক্তিগত তথ্য আইন’ সংশোধন করবে সরকার, যাতে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের জন্য বাধ্যতামূলকভাবে ১৫ বছর বয়স হতে হবে। এ ছাড়া সোশ্যাল মিডিয়ার জন্য একটি বয়স যাচাইয়ের ব্যবস্থা তৈরিরও পরিকল্পনা রয়েছে।
গত বুধবার প্রধানমন্ত্রী বলেন, এই পদক্ষেপ একটি শক্তিশালী সংকেত। সোশ্যাল মিডিয়ার ক্ষতিকর কনটেন্ট থেকে শিশুদের সুরক্ষিত রাখতে হবে। এখানে বড় প্রযুক্তি কোম্পানিগুলো ছোট শিশুদের মস্তিষ্কের বিরুদ্ধে রয়েছে। এটি একটি কষ্টসাধ্য লড়াই। কারণ এখানে শক্তিশালী শক্তি রয়েছে। তবে এই জায়গাতেই রাজনীতির প্রয়োজন।
তিনি আরও বলেন, নিঃসঙ্গ শিশুদের জন্য একটি কমিউনিটি তৈরি করতে সাহায্য করে সোশ্যাল মিডিয়া। তবে নিজস্বতা প্রকাশের অধিকার ‘অ্যালগরিদমের হাতে’ থাকা উচিত নয়। এ ছাড়া এটি ব্যবহারকারীদের ‘মনোযোগ শুধু একদিকে ধাবিত করে এবং নিস্তেজ’ করে দিতে পারে। কারণ স্ক্রিনে সবকিছু খুব দ্রুত ঘটে।
নরওয়ের স্ট্যাভাঙ্গারে শহরে অনুষ্ঠিত অভিভাবকদের সভায় শিশু ও পরিবারের মন্ত্রী কজার্সটি টপ্পে বলেন, বাবা মায়েদের সহায়তার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সরকার এমন পদ্ধতি পর্যালোচনা করছে যা মানবাধিকারের হস্তক্ষেপ না করে এই বিধিনিষেধগুলো কার্যকর করবে। যেমন– ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজনীয়তা।
অস্ট্রেলিয়াও ছোট কিশোর ও শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে। দেশটির সরকার, এটি শিশুদের সোশ্যাল মিডিয়া ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে প্রবেশ সীমিত করবে। তবে বয়সের সীমা এখনো নির্ধারণ করা হয়নি, তবে এটি ১৪ থেকে ১৬ বছরের মধ্যে হতে পারে।
ছাত্রদের ১৫ বছর বয়স পর্যন্ত স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করার চেষ্টা করছে ফ্রান্স। এই নিয়ম জানুয়ারি থেকে জাতীয়ভাবে কার্যকর হতে পারে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৫ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৫ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে