
টিকটকের ক্যাপকাটের সঙ্গে পাল্লা দিতে নিজস্ব ভিডিও এডিটিং অ্যাপ ‘এডিটস’ চালু করল ইনস্টাগ্রাম। অ্যাপটি এখন বিশ্বব্যাপী অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে।
টিকটকের জনপ্রিয় অ্যাপ ক্যাপকাটের মতো ইনস্টাগ্রামের নতুন অ্যাপটি তৈরি হয়েছে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য। এই অ্যাপের মাধ্যমে সহজেই স্মার্টফোনে ভিডিও তৈরি ও সম্পাদনা করতে পারবেন ব্যবহারকারীরা। শুধু ইনস্টাগ্রামে রিলস নয়, অন্যান্য প্ল্যাটফর্মেও ভিডিও শেয়ার করতে পারবেন তাঁরা।
এডিটস অ্যাপে যেসব ফিচার থাকছে—
এ ছাড়া অ্যাপে থাকছে ‘ইনস্পাইরেশন’ নামের ট্যাব, যেখানে ট্রেন্ডিং অডিও ও রিলস ঘেঁটে ব্যবহারকারীরা অনুপ্রাণিত হতে পারবেন। এ ছাড়া, ‘আইডিয়াজ’ ট্যাবে ব্যবহারকারীরা তাঁদের আইডিয়া, নোটস, ও সেভ করা রিলস সংরক্ষণ করতে পারবেন।
এক বিবৃতিতে ইনস্টাগ্রামের জানায়, ‘আমরা সেরা ক্রিয়েটিভ টুলস তৈরি করতে চাই, যা কনটেন্ট ক্রিয়েটরদের নিজেদের মতো করে প্রকাশ করতে সাহায্য করবে—শুধু ইনস্টাগ্রাম বা ফেসবুক নয়, যেকোনো প্ল্যাটফর্মে।’
প্রায় তিন মাস আগেই ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি ঘোষণা দিয়েছিলেন, ইনস্টাগ্রাম এমন একটি অ্যাপ নিয়ে কাজ করছে, যেখানে থাকবে ‘সম্পূর্ণ সৃজনশীল টুলসের সমাহার’। অবশেষে সেটিই বাস্তবে এল।
ইনস্টাগ্রাম জানিয়েছে, অ্যাপটিতে প্রতি সপ্তাহে নতুন ফিচার যুক্ত করা হবে এবং ব্যবহারকারীদের মতামতকে গুরুত্ব দিয়ে চলবে এর উন্নয়ন।
অ্যাপটির পেছনে রয়েছে বড়সড় কৌশলগত পরিকল্পনা। যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ বর্তমানে অনেকটাই অনিশ্চিত। বিশেষ করে মার্কিন প্রশাসনের চাপে। এখন টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স যদি নির্ধারিত সময়ের মধ্যে তাদের মার্কিন শাখা বিক্রি না করে, তবে প্ল্যাটফর্মটি সেখানে নিষিদ্ধ হয়ে যেতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সময়সীমা সম্প্রতি বাড়িয়ে মধ্য জুন পর্যন্ত নির্ধারণ করেছেন। এমন প্রেক্ষাপটে মেটার এই নতুন অ্যাপ এডিটস কেবল একটি ভিডিও এডিটিং টুল নয়, বরং এটি পরিষ্কারভাবে চীনা মালিকানাধীন ক্যাপকাটের সঙ্গে প্রতিযোগিতা করার একটি কৌশল।
গত জানুয়ারিতে অ্যাপটি ঘোষণার সময় এক রিলে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি বলেন, ‘বর্তমানে বিশ্বে অনেক কিছু ঘটছে, তবে যা-ই হোক না কেন, ভিডিও নির্মাতাদের জন্য আমরা সর্বোত্তম সৃজনশীল টুলস তৈরি করাই আমাদের দায়িত্ব।
তথ্যসূত্র: ম্যাশেবল ও সিএনবিসি

আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে দেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে অপো। ‘অপো এ৬ কে’ স্মার্টফোনটি অত্যাধুনিক এআই প্রযুক্তি ও শক্তিশালী ব্যাটারির সমন্বয়ে তৈরি। অপো এ৬কে ফোনের প্রধান আকর্ষণ এর ৫০ মেগাপিক্সেল আলট্রা-ক্লিয়ার ক্যামেরা।
১ দিন আগে
যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া অনেকের কাছেই ‘ড্রিম’। আর এই স্বপ্ন পূরণ করতে একেক জন আবেদন করেন একেক যোগ্যতায়। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে দেখা গেল দারুণ এক তথ্য। বিশ্বজুড়ে কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সাররা ঝুঁকছেন দেশটির ভিসা নিতে।
২ দিন আগে
বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের আয়োজনে সম্মেলনে দেশের তরুণ বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক গবেষণা, উদ্ভাবন ও সম্ভাবনা তুলে ধরবেন। কংগ্রেসে বিভিন্ন সেশন, গবেষণা উপস্থাপনা, প্যানেল আলোচনা এবং প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
২ দিন আগে
বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। এর ফলে দেশের টেলিযোগাযোগ, ইন্টারনেট ও ডেটা সেন্টার সেবাসমূহ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। এই খাতগুলো আধুনিক রাষ্ট্রব্যবস্থা, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ডিজিটাল কার্যক্রমের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছ
৩ দিন আগে