গত ছয় মাসে গুগল ড্রাইভে সংরক্ষিত ফাইল ও ডেটা খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করছেন গ্রাহকেরা। গুগলের সাপোর্ট পেজে অনেক ব্যবহারকারী বলছেন, গুগলের ক্লাউড সার্ভিসে আপলোড করা কিছু ফাইল তাঁরা আর খুঁজে পাচ্ছেন না।
ক্লাউডে ত্রুটির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে উল্লেখ করে বিবিসির প্রতিবেদনে বলা হয়, অনেকে ক্লাউডের ফোল্ডার বা ফাইলে ঢুকতে না পেরে ক্ষোভ দেখিয়েছেন। বিষয়টি নিয়ে গুগল তদন্ত করছে।
দক্ষিণ কোরিয়ার এক গ্রাহক গুগল সাপোর্ট ওয়েবসাইটে রিপোর্ট করে বলেছেন, গত মে মাসের পরে আপলোড করা সব ফাইল তার গুগল ড্রাইভ থেকে হারিয়ে গেছে। এসব ফাইল ট্র্যাশ বা অন্য কোনো ফোল্ডারেও পাওয়া যায়নি। মে মাসের আগে যে অবস্থায় ছিল, সেই একই অবস্থায় ফোল্ডারের কাঠামোও পরিবর্তিত হয়েছে।
তিনি ড্রাইভ ও ফাইলগুলো কারও সঙ্গে শেয়ারও করেননি। তাই অন্য কেউ ফাইলগুলো ডিলিট করেছে এমন সম্ভাবনা নেই। ফাইলগুলো ফেরত পাওয়ার জন্য তিনি প্ল্যাটফর্মটির বর্ণিত নির্দেশনা অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছন। এর পরও গুগল এই সমস্যার সমাধান দিতে পারেনি।
এক বিবৃতিতে গুগল জানায়, তারা বিষয়টি নিয়ে তদন্ত করেছে এবং অন্য গ্রাহকদের কাছ থেকেও একই ধরনের অভিযোগ পেয়েছে। বিবৃতিতে পরিষ্কার করে বলা হয়েছে, ফাইলগুলো ফিরে পাওয়ার জন্য গ্রাহকেরা যেন কোনো ভুল পদক্ষেপ না নেন।
এতে বলা হয়, ‘আমরা কোম্পানির ইঞ্জিনিয়ারদের নির্দেশের জন্য অপেক্ষা করছি। এ সময় রুট বা ডেটা ফোল্ডারে কোনো পরিবর্তন না করার জন্য গ্রাহকদের পরামর্শ দিচ্ছি।’
একজন ব্যবহারকারী বলেছেন, গুগল ড্রাইভ থেকে তিনি কিছু গুরুত্বপূর্ণ ফাইল হারিয়েছেন। তিনিও অন্য কারও সঙ্গে ফাইল বা অ্যাকাউন্ট শেয়ার করেননি। আবার অনেকের অভিযোগ হলো, কিছু ফাইলের ফোল্ডার ও সাবফোল্ডার দেখা যাচ্ছে। তবে আসল ফাইলগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না।
তবে এ সমস্যা কেন হচ্ছে সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি। ফাইলগুলো গুগল ড্রাইভের ওয়েব ভার্সন বা অ্যাপ থেকে হারিয়ে গেছে, নাকি ফাইলগুলো শুধু কম্পিউটারের সিংক ফোল্ডার থেকে হারিয়েছে তা স্পষ্ট নয়।
বিষয়টির তদন্তের উদ্যোগ নেওয়ার পাশাপাশি অন্তর্বর্তীকালে ফাইল-ফোল্ডার সুরক্ষায় বেশ কিছু পরামর্শ দিয়েছে গুগল ড্রাইভ টিম:
১. ডেস্কটপের ড্রাইভে ‘ডিসকানেক্ট অ্যাকাউন্টে’ ক্লিক করবেন না
২. অ্যাপ ডেটা ফোল্ডার ডিলিট করবেন না বা সরাবেন না:
উইন্ডোজ: %USERPROFILE%AppDataLocalGoogleDriveFS
ম্যাকওএস: ~/Library/Application Support/Google/DriveFS
বিকল্প: সুযোগ থাকলে হার্ড ড্রাইভে অ্যাপ ডেটা ফোল্ডার কপি করে রাখুন।

মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
৮ ঘণ্টা আগে
এআই মডেলকে জৈব অস্ত্র তৈরি ও হত্যাকাণ্ডে ব্যবহারের বিষয়ে প্রশ্ন করে উত্তর বের করেছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এআই নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এ ঘটনা। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, চীনের এআই নির্মাতা প্রতিষ্ঠান মুনশটের একদল গবেষক নিজেদের জনপ্রিয় দুটি ‘কিমি’ (Kimi) এআই মডেলকে প্রলুব্ধ করে
২ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বৈশ্বিক উদ্বেগের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা একটি স্বেচ্ছাধীন চুক্তি স্বাক্ষর করেছেন। ‘জয়েস কমেন্টমেন্ট অন ফ্রন্টিয়ার রেসপন্সিবিলিটিজ’ নামের এই চুক্তির মাধ্যমে
২ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নত মডেলগুলো মানবজাতির জন্য ‘বিপর্যয়কর’ এমনকি ‘অস্তিত্বের জন্য হুমকি’ তৈরি করতে পারে বলে সতর্ক করেছে এআই নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। শেয়ারবাজারে আইপিওর মাধ্যমে বিনিয়োগ সংগ্রহের প্রস্তুতির মধ্যেই কোম্পানিটি এই সতর্কবার্তা দিয়েছে।
৩ দিন আগে