ডিজিটাল যুগে যোগাযোগের নতুন ভাষা হয়ে দাঁড়িয়েছে ইমোজি। টেক্সটভিত্তিক চ্যাটে বা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে ও কমেন্ট বক্সে প্রতিনিয়ত ইমোজি ব্যবহার করা হয়। এবার ফোন অ্যাপের জন্যও নতুন অডিও ইমোজি নিয়ে আসছে গুগল। অর্থাৎ, ফোন কলের সময় ইমোজির মাধ্যমে নিজের মনের ভাব ফুটিয়ে তোলা যাবে।
একই সঙ্গে ছয়টি ইমোজি চালু করবে গুগল। নতুন ইমোজিগুলো একেকটি অ্যানিমেশন এবং এর সঙ্গে অডিও যুক্ত থাকবে। ইমোজিগুলো হল: লাফিং, পার্টি, ক্রাইয়িং, পুপ ও ড্রামরোল।
কলে থাকা অবস্থায় ইমোজিগুলোতে ট্যাপ করলে গুগল ফোন অ্যাপে কয়েক সেকেন্ডের জন্য একটি অ্যানিমেশন ও সাউন্ড ইফেক্ট দেখা যাবে। কলার ও রিসিভার উভয়েই এই ইমোজি দেখতে ও শুনতে পারবেন।
অডিও ইমোজি দুই উপায়ে ব্যবহার করা যাবে। কলের সময় ‘অডিও ইমোজির’ একটি বাটন দেখা যাবে। তাতে চাপ দিলেই এই ইমোজিগুলো দেখা যাবে, তা থেকে পছন্দের ইমোজি বাছাই করতে পারবেন। এ ছাড়া কল করার সময় স্ক্রিনের ওপরের ইমোজির অপশন থেকেও এই ফিচার ব্যবহার করা যাবে। তবে সেটিংস থেকে ফিচারটি বন্ধ করে রাখারও সুযোগ থাকবে।
অডিও ইমোজির অত্যধিক ব্যবহার বন্ধ করার জন্য একটির পর আরেকটি ইমোজি দেওয়ায়য় কিছুটা বিলম্ব হবে। কারণ খুব বেশি অডিও ইমোজি ব্যবহার অপরজনের কাছে বিরক্তিকর লাগতে পারে।
গুগল ফোন অ্যাপের বেটা সংস্করণে ফিচারটি দেখা গেছে। এই সপ্তাহের মধ্যে ফিচারটি উন্মোচন করা হতে পারে। তবে এগুলো শুধু পিক্সেল ডিভাইসের জন্য চালু করা হবে, নাকি অ্যান্ড্রয়েড সমর্থিত ডিভাইসের জন্য চালু করা হবে তা স্পষ্ট সয়।
২০২৩ সালের সেপ্টেম্বরে ‘সাউন্ড রিঅ্যাকশন’ নামে একটা ফিচার চালু করেছিল গুগল। এই ফিচারের সঙ্গে অনেকটা মিল রয়েছে অডিও ইমোজির। যদিও সেই ফিচার খুব বেশি দিন চালু রাখেনি গুগল। অডিয়োমোজি আসলে সেই ফিচারেরই একটা নতুন সংস্করণ বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
তথ্যসূত্র: নাইনটুফাইভগুগল ও অ্যান্ড্রয়েড পুলিশ

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৪ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে