
বৈদ্যুতিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উড়ন্ত যান তৈরি করে রীতিমতো হইচই ফেলে দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ভার্টিক্যাল এয়ারোস্পেস। প্রতিষ্ঠানটির তৈরি ‘ভিএক্স-৪’ খাড়াখাড়িভাবে ওপরে উঠতে ও নামতে সক্ষম। শুধু তাই নয়, চার সিটের এই যান ঘণ্টায় ২৪০ কিলোমিটার গতিতে ১৬০ কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে পারবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভার্টিক্যাল এয়ারোস্পেসের ভিএক্স-৪ মডেলটি ঘণ্টায় ২৪০ কিলোমিটার গতিতে ১৬০ কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে পারে। এই হিসাবে এটি লন্ডনের ব্যাটারসি থেকে হিথ্রো বিমানবন্দরে মাত্র ১২ মিনিটে পৌঁছে যাবে। এই পথে গাড়িতে যেতে সময় লাগে ৫১ মিনিট। এটি একসঙ্গে চারজন যাত্রী বহন করতে পারে। প্রচলিত হেলিকপ্টারের তুলনায় ভিএক্স-৪ অনেক কম শব্দ করে এবং সম্পূর্ণ কার্বনমুক্ত।
ভার্টিক্যাল এয়ারোস্পেস এরই মধ্যে ১৫০০টি প্রি-অর্ডার পেয়েছে, যার আনুমানিক মূল্য ৬ বিলিয়ন ডলার। এই অর্ডারগুলো এসেছে আমেরিকান এয়ারলাইনস, ভার্জিন আটলান্টিক, জাপান এয়ারলাইনস, এয়ারএশিয়া এবং অ্যাভোলনের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে।
ভার্টিক্যাল এয়ারোস্পেস পরীক্ষিত প্রযুক্তি ব্যবহার করে উদ্ভাবনী যান তৈরি করছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—উন্নত প্রপেলার প্রযুক্তি ও ব্যাটারি প্যাক, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সেন্সর ব্যবহার করে ফ্লাইট কন্ট্রোল সিস্টেম, বায়ুগতিবিদ্যার উন্নত নকশা।
২০২৪ সালের ডিসেম্বরে ভার্টিক্যাল এয়ারোস্পেস মুদ্রিক ক্যাপিটাল এবং প্রধান শেয়ারহোল্ডার স্টিফেন ফিৎসপ্যাট্রিকের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে। এর আগে নভেম্বরে ৫০ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহের ঘোষণা দেওয়া হয়েছিল।
প্রতিষ্ঠানটি জাগুয়ার ল্যান্ড রোভার, রোলস-রয়েস, হানি ওয়েল এবং মাইক্রোসফটের মতো কোম্পানির সঙ্গে অংশীদারত্ব গড়ে তুলেছে। এই অংশীদারত্ব ভার্টিক্যাল এয়ারোস্পেসকে উন্নত প্রযুক্তি এবং উৎপাদনদক্ষতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৪ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে