রেকর্ড গড়ার কাছাকাছি গিয়ে ফিরে আসার গল্প নোভাক জোকোভিচের জন্য নতুন কিছু নয়। উইম্বলডনে স্বপ্নভঙের পর এবার ইউএস ওপেনও শেষ জোকোভিচ। ইউএস ওপেন থেকে তাড়াতাড়ি বিদায়ঘণ্টা বেজে যাওয়ার দায় স্বীকার করেছেন জোকোভিচ।
ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে জোকোভিচ খেলেন অস্ট্রেলিয়ার অ্যালেক্সেই পপিরিনের বিপক্ষে। বাংলাদেশ সময় আজ সকালে হয়েছে তৃতীয় রাউন্ডের এই ম্যাচ। এই ম্যাচে প্রথম দুই সেটেই ৬-৪ গেমে জেতেন পপিরিন। তৃতীয় সেটে ৬-৩ গেমে জিতে ঘুরে দাঁড়ান জোকোভিচ। অতীতে এমন পরিস্থিতিতে ঘুরে দাঁড়িয়ে অসংখ্য ম্যাচ জিতেছেন তিনি। এবার আর সেটা হয়নি। চতুর্থ সেট ৬-৪ গেমে পপিরিন জিতলে তৃতীয় রাউন্ডেই থেমে যায় জোকোভিচের পথচলা। হারের পর সার্বিয়ান টেনিস তারকা বলেন, ‘এটা আমার জন্য বাজে এক ম্যাচ। নিজের সেরার ধারে কাছেও ছিলাম না।’
পুরুষ ও নারী মিলে যৌথভাবে সর্বোচ্চ ২৪ বার গ্র্যান্ড স্লাম জিতেছেন মার্গারেট কোট ও জোকোভিচ। সংখ্যাটাকে ২৫ করার সুযোগ ছিল এবারের ইউএস ওপেনে জোকোভিচের সামনে। তবে তৃতীয় রাউন্ডে বিদায় নেওয়ায় অপেক্ষাটা বাড়ল সার্বিয়ান টেনিস তারকার। জোকোভিচ বলেন, ‘গ্র্যান্ড স্লামের কারণে অবশ্যই আপনার ভেতর অনুপ্রেরণা কাজ করবে। তবে নিজের খেলাটাই খেলতে পারিনি। এটাই আসল কথা। এসব টুর্নামেন্টে এমনটা হয়েই থাকে।’
প্যারিস অলিম্পিকে কার্লোস আলকারাসকে হারিয়ে ক্যারিয়ারের ‘গোল্ডেন স্লাম’ জিতলেন জোকোভিচ। ছেলে-মেয়ে মিলিয়ে পঞ্চম খেলোয়াড় হিসেবে সিঙ্গেলে জোকোভিচ এই মাইলফলক ছুঁয়েছেন। এক মাস না যেতেই সার্বিয়ান টেনিস তারকাকে ইউএস ওপেনে খেলতে নামতে হয়েছে। ক্লান্তির কথা স্বীকার করে জোকোভিচ বলেন, ‘শারীরিকভাবে তেমন ফিটও ছিলাম না।’
রজার ফেদেরার, রাফায়েল নাদাল, জোকোভিচ—টেনিসের ‘বিগ থ্রি’র কাউকে এবার তাহলে দেখা যাচ্ছে না গ্র্যান্ড স্লাম জিততে। কারণ ফেদেরার আগেই টেনিসকে বিদায় বলেছেন। নাদাল তো ইউএস ওপেন শুরুর আগেই জানিয়ে দিয়েছেন, এবার তিনি থাকছেন না। জোকোভিচের আগে গতকাল অঘটনের শিকার হয়ে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন আলকারাস। নেদারল্যান্ডসের বোটিং ফন ডি জান্ডশুপের কাছে গতকাল সরাসরি সেটে (৬-১,৭-৫, ৬-৪ গেমে) হেরেছেন আলকারাস।
আরও পড়ুন: এটাই কি টেনিস ইতিহাসের সবচেয়ে বড় অঘটন

ক্রিস্টিয়ানো রোনালদোর অনুপস্থিতিতে পর্তুগালের আক্রমণভাগ সামলানোর দায়িত্বটা এখন গনসালো রামোসের কাঁধেই। রামোসও সেটা দারুণভাবে করে যাচ্ছেন। গোলের পর বন্দুকের গুলির মতো উদযাপন করেন তিনি। ২৫ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড এবার পোস্ট দিয়ে সেটা ডিলিটও করে দিলেন।
২৫ মিনিট আগে
আর্জেন্টিনা ফুটবলের ইতিহাসে একটি ছবি সময়ের ফ্রেমে চিরতরে বন্দি হয়ে আছে। ১৯৯৪ যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়ের পর নার্স সু কার্পেন্টারের হাত ধরে হেঁটে যাচ্ছেন দিয়েগো ম্যারাডোনা। উদ্দেশ্য অ্যান্টি-ডোপিং পরীক্ষা। ম্যারাডোনার মুখে হাসি। আর্জেন্টিনা টানা দুই ম্যাচ জিতেছে, দু
৩৯ মিনিট আগে
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দলের একটা বহর আগেই চলে গেছে সংযুক্ত আরব আমিরাতে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে অনুশীলন তো বটেই, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। আইসিসির একাডেমি ওভালে দুই দিনের প্রস্তুতি ম্যাচ হয়েছে ড্র।
১ ঘণ্টা আগে
আরেকটি যুগের শেষ। বুধবার ভোরে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ। অধিনায়কের বিদায়টা স্মরণীয় করে রাখতে একাদশে কাতার বিশ্বকাপজয়ী দলের পরিচিত মুখগুলোই রাখতে চাইছেন কোচ লিওনেল স্কালোনি।
২ ঘণ্টা আগে