ঢাকা: ফ্রেঞ্চ ওপেন সামনে রেখে ব্যতিক্রমী এক সিদ্ধান্ত গ্রহণ করেছেন টেনিস সুপারস্টার নাওমি ওসাকা। মানসিকভাবে সুস্থ থাকতে রোঁলা গারোঁতে সাংবাদিকদের মুখোমুখি হবেন না তিনি। প্যারিসে আগামী ৩০ মে শুরু হচ্ছে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম।
সাংবাদিকদের মুখোমুখি হওয়া প্রসঙ্গে কাল টুইটারে ওসাকা লিখেন, ‘কোনো ম্যাচ হারলে সাংবাদিকেরা এমন প্রশ্ন করেন, যা একজন খেলোয়াড়কে মানসিকভাবে বিপর্যস্ত করে দেয়। এমন অভিজ্ঞতা এর আগে অনেকবার হয়েছে। তাই এবার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছি না।’
২৩ বছর বয়সে চার গ্রান্ড স্ল্যাম ঘরে তোলা এই নারী টেনিস তারকা আরও বলেন, ‘সাংবাদিকেরা মাঝে মাঝে এমন অদ্ভুত প্রশ্ন করেন, যাতে খেলোয়াড়দের নিজেদের সামর্থ্যের ওপর সন্দেহ তৈরি হয়। আমার সঙ্গেও এমনটা হোক সেটা আমি চাই না।’
নারী টেনিস র্যাংকিংয়ে দ্বিতীয় অবস্থানে থাকা ওসাকা দুইবার করে অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেন জিতেছেন। কিন্তু রোলাঁ গারোঁতে এখন পর্যন্ত কোনো শিরোপা জিততে পারেননি তিনি। এবার তাই লাল দুর্গকে পাখির চোখ করেছেন ওসাকা।

হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের যুদ্ধ চরম আকার ধারণ করেছে। যেটার প্রভাব পড়েছে সৌদি প্রো লিগের (এসপিএল) ওপর। যার মধ্যে আল নাসরের একটা ম্যাচও রয়েছে।
২২ মিনিট আগে
ঢাকা থেকে রাজশাহীতে আসার পথে বিসিবির কাভার্ড ভ্যান থেকে খোয়া যাওয়া ক্রিকেটারদের আটটি লাগেজ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনা সঙ্গে জড়িত পাঁচজনকে আটকও করা হয়েছে। বুধবার দিবাগত রাতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এই অভিযান চালিয়েছে।
৩২ মিনিট আগে
বাংলাদেশ সত্যিই একটি ফুটবলপ্রেমী দেশ। এখানে ফুটবলের সমর্থকগোষ্ঠী বিশাল। বিষয়টি সত্যিই অসাধারণ। তবে অন্য অনেক দেশের সঙ্গে বাংলাদেশের একটা বড় পার্থক্য আছে। বাংলাদেশ মূলত ফুটবল-সমর্থকদের দেশ, ফুটবলার তৈরির নয়। এই দুইয়ের মধ্যে বড় পার্থক্য রয়েছে।
১ ঘণ্টা আগে
দুঃসংবাদ পেলেন হামজা চৌধুরী। ইএফএল চ্যাম্পিয়নশিপে গত রাতে তাঁর দল শেফিল্ড ইউনাইটেড হেরেছে পোর্টসমাউথের বিপক্ষে। হারের পর বাংলাদেশের অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার পেয়েছেন নিষেধাজ্ঞা।
১ ঘণ্টা আগে