টোকিও অলিম্পিকে ইতিহাস গড়া হলো না ১২ বছর বয়সী বিস্ময়কর কিশোরী হেন্ড জাজার। সিরিয়ান এই টেবিল টেনিস তারকা প্রথম রাউন্ডেই বাদ পড়েছেন। অলিম্পিকে অভিষেকেই এমন হারের পরও তিনি মনে করেন, তার এই চেষ্টা অন্য শিশুদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে তাদের স্বপ্নকে তাড়া করতে।
আজ প্রথম দিনে টেবিল টেনিসের প্রথম রাউন্ডে জাজার প্রতিপক্ষ ছিলেন অস্ট্রেলিয়ান লিউ জিয়া। অস্ট্রেলিয়ান এই টেনিস তারকার বিপক্ষে জাজার হার ৪-০ সেটে। ম্যাচ হারের পর জাজা বলেছেন, ‘অভিজ্ঞ প্রতিপক্ষের বিপক্ষে খেলাটা খুব কঠিন ছিল। বিশেষ করে অলিম্পিকে এটা আমার প্রথম ম্যাচ ছিল। মানসিকভাবে তাই প্রস্তুত থাকাও আমার জন্য কঠিন ছিল।’ কাজটা কঠিন হলেও জাজা অবশ্য জানিয়েছেন, তিনি তার মানসিক প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট ছিলেন।
যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় জাজা বেড়ে উঠেছেন গৃহযুদ্ধের মতো প্রতিকূল পরিবেশে। দেশটিতে সব সময় যুদ্ধের দামামা বাজলেও ১২ বছরের এই কিশোরী চালিয়ে গেছেন টেবিল টেনিস খেলা। চার ভাইয়ের একমাত্র ছোট বোন জাজা নিজের লক্ষ্যে প্রতি অবিচল ছিলেন।
অনেক কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হয়ে শত বাধা পেরিয়ে জাজা এসেছিলেন এবারের টোকিও অলিম্পিকে। তবে পদকের লড়াইয়ে বেশি দূর আর এগোতে পারলেন না। প্রথম রাউন্ডে হারের পর জাজা তাঁর মতো যারা প্রতিকূল পরিস্থিতির মধ্যে আছেন তাঁদের প্রতি বার্তা দিয়েছেন এভাবে, ‘স্বপ্ন পূরণে নিজের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাও। প্রতিবন্ধকতাগুলো বিবেচনায় না নিয়ে কঠোর পরিশ্রম চালিয়ে যাও। তবেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে।’

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১০ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১১ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১২ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১৩ ঘণ্টা আগে