তিরন্দাজ রোমান সানা ও আর্চারি ফেডারেশন সাধারণ সম্পাদক কাজী রাজীবউদ্দীন আহমেদ চপলের মধ্যে দূরত্বটা এতটাই বেড়েছিল যে, গতকাল এক ইফতার অনুষ্ঠানে খুব কাছাকাছি থেকেও দেখা করেননি একে অন্যের সঙ্গে। অভিমানী রোমান অবশেষে আজ দেখা করেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদকের সঙ্গে।
টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে আজ দুপুরে আর্চারির ক্যাম্প পরিদর্শনে যান রাজীবউদ্দীন আহমেদ। সেখানেই তাঁর সঙ্গে দেখা করেছেন রোমান। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী দিয়া সিদ্দিকী ও জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখ। বৈঠকে কী আলোচনা হয়েছে সেই প্রসঙ্গে জানতে চাইলে রাজীবউদ্দীন আহমেদ বলেছেন, ‘আমাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। রোমান নরম সূরে বলেছে, আবারও সে আর্চারিতে ফিরতে চায়; তবে তাঁকে কিছু সুযোগ-সুবিধা বাড়িয়ে দিতে হবে। আমি বলেছি, এটা এখন আর আমার একার সিদ্ধান্ত নয়। ফেডারেশন আনুষ্ঠানিকভাবে যে সিদ্ধান্ত নেবে তাঁকে সেটা মানতে হবে।’
রোমান ফেরাতে কোনো শর্ত দেওয়া হবে কিনা সেই প্রশ্নের জবাবে রাজীবউদ্দিন বললেন, ‘রোমানকে আগে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। সে গণমাধ্যমে যে সব মিথ্যা বলেছে সেগুলো প্রত্যাহার করতে হবে। আর্চারিতে ফিরতে হলে তাঁকে নতুন করে শুরু করতে হবে। তাঁর যে মানসিক রোগের চিকিৎসা চলছিল সেটাও শেষ করতে হবে। মানসিক রোগ বলতে কিন্তু আমি রোমানকে পাগল বলিনি। ওয়ার্ল্ড আর্চারিও বলেছে, তাঁর যেন চিকিৎসার ব্যবস্থা করা হয়। সে যখন চিঠি দিয়েছিল, আমি তাঁকে দেখা করতে বলেছিলাম। সে কেন করল না? ছেলের অভিমান থাকতে পারে, বাবার কি অভিমান নেই?’
আন্তর্জাতিক আর্চারি থেকে অবসর চেয়ে রোমান সানার চিঠি গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে আর্চারি ফেডারেশন। অবসর ভেঙে ফিরতে কী কী সুবিধা চান সেই প্রশ্নের উত্তর জানতে রোমানকে ফোন করা হলেও ফোন ধরেননি তিনি।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৮ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে