
বিকেএসপির সাবেক মহাপরিচালক ছিলেন খান। তবে এটাই তাঁর শেষ পরিচয় নয়। ২০০৭ সালে তিনি বিসিবির অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য ছিলেন। সেই লেফটেন্যান্ট কর্নেল আবদুল লতিফ আর নেই। আজ বেলা সাড়ে তিনটার দিকে সিএমএইচে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
ক্রীড়া ব্যক্তিত্ব ও ক্রীড়া সংগঠক হিসেবে লেফটেন্যান্ট কর্নেল (অব.) আব্দুল লতিফের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটের দীর্ঘ ও গৌরবময় সম্পর্ক ছিল। তিনি বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাতীয় ক্রিকেট দলের সাবেক ম্যানেজারের দায়িত্ব পালনেরও অভিজ্ঞতা তাঁর। এর আগে দক্ষ প্রশাসক হিসেবে এম এ লতিফ ১৯৮৭ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত বিকেএসপির মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন।
২০২৪ সালের আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের পর ক্রীড়াঙ্গনে বিভিন্ন ফেডারেশনে সংস্কারের অংশ হিসেবে তাঁকে বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সভাপতির দায়িত্ব দেওয়া হয়। মৃত্যুর আগপর্যন্ত সেই দায়িত্বে ছিলেন এম এ লতিফ।
লেফটেন্যান্ট কর্নেল আবদুল লতিফ খানের নামাজে জানাজা আগামীকাল (বৃহস্পতিবার) জোহরের নামাজের পর ঢাকার বারিধারা জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাঁকে সামরিক কবরস্থানে দাফন করা হবে। তাঁর শোক প্রকাশ করেছে বিসিবি।

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ সাফে দুর্দান্ত খেলে আলোচনায় রোনান সুলিভান। পাকিস্তান ও ভারতের বিপক্ষে আলোড়ন তুলেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী এই ফুটবলার। অনূর্ধ্ব-২০ সাফে এখন পর্যন্ত যে তিন গোল রোনান করেছেন, তার তিনটিতেই অবদান রোনানের। যার মধ্যে পাকিস্তানের বিপক্ষে একাই জোড়া গোল দিয়ে হয়েছেন ম্যাচসেরা। আর ভারতের
৬ মিনিট আগে
শেষ বলে দরকার ছয়। হাতে ২ উইকেট। ব্যাটিংয়ে তখন কায়লা রেনেকে। যিনি আজই প্রথম ওয়ানডে খেলতে নামছেন। শেষ পর্যন্ত জয়ী হলেন রেনেকেই। ছক্কা মেরে দলকে জিতিয়ে নাম লেখালেন বিরল এক রেকর্ডে। যে রেকর্ডে আছেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানও।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গত বছরের নির্বাচনের পর থেকেই বর্তমান বোর্ডকে অবৈধ দাবি করছেন তামিম ইকবাল ও তাঁর সমমনা সংগঠকেরা। এই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এরই মধ্যে তদন্ত কমিটিও গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তবে বিসিবি সহসভাপতি ফারুক আহমেদের দাবি নির্বাচনে অনিয়মের কোনো সুযোগই
২ ঘণ্টা আগে
চার দল নিয়ে হবে ইয়ুথ ক্রিকেট লিগ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠা দল হবে চ্যাম্পিয়ন।
৩ ঘণ্টা আগে