
এক মোস্তাফিজুর রহমানকে নিয়েই বাংলাদেশ-ভারতের মধ্যে জানুয়ারি মাসে চলেছে ‘মহাযুদ্ধ।’ আইপিএল থেকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পর মোস্তাফিজ খবরের শিরোনাম হয়েছেন বারবার। তবে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কাছে এটা (মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া) ‘পাস্ট ইজ পাস্টে’র মতো ঘটনা।
মোস্তাফিজুর রহমানকে গত বছরের ১৬ ডিসেম্বর ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি মুদ্রায় সেটা ১২ কোটি ৩৯ লাখ টাকা। নিলাম থেকে কেনার ২০ দিনের মধ্যে এ বছরের ৩ জানুয়ারি তাঁকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মোস্তাফিজকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতেই নিরাপত্তাইস্যুতে ভারত থেকে বিশ্বকাপের ম্যাচগুলো সরিয়ে শ্রীলঙ্কায় স্থানান্তর করতে আইসিসির কাছে অনেক অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শেষ পর্যন্ত যার যার সিদ্ধান্তে অনড় থাকায় বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের।
ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে যখন বিশ্বকাপ চলবে, তখন ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ, দুরন্ত একাদশ—এই তিন দল নিয়ে চলবে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬। আজ মিরপুরে সংবাদ সম্মেলনে সালাহ উদ্দীনের কাছেও এসেছে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রসঙ্গ। এ ব্যাপারে ধূমকেতু একাদশের প্রধান কোচ সালাহউদ্দীন বলেন, ‘‘প্রশ্নটা আমি নিজেই মোস্তাফিজকে জিজ্ঞেস করেছিলাম, ‘আসলে তুমি কী অনুভব করছো? সে বলেছিল, ‘যেটা চলে যাওয়ার তা চলে গেছে। তো আমার যেটা মনে হয় সবাই তো মোস্তাফিজের মতো হতে পারবে না। তবে এমনটা হলে সেই ছেলে, সেই ক্রিকেটারের জন্য ভালো হবে। কারণ, যে জিনিস আমি নিয়ন্ত্রণ করতে পারব না, সেটা নিয়ন্ত্রণ করতে যাব না।’’
সংবাদ সম্মেলনে আজ সালাহ উদ্দীন মাঝেমধ্যে এমন কথা বলেছেন, তাতে উপস্থিত সাংবাদিকেরা হো হো করে হেসে দিয়েছেন। সেরকমই সালাহউদ্দীনের এক বক্তব্য, ‘দুশ্চিন্তাগ্রস্ত মানুষদের নিয়ে খুবই সমস্যা। কাল যে বাঁচবেন, তেমন নিশ্চয়তা দিতে পারবেন? আপনারা এত দুশ্চিন্তায় মরে যাচ্ছেন কেন?’ লিটন দাস-মোস্তাফিজ-রিশাদ হোসেনরা এবারের অদম্য টি-টোয়েন্টি কাপে তিন দলে ভাগ হয়ে খেলবেন। সালাহ উদ্দীনের কাছে এই টুর্নামেন্টটা অনেক গুরুত্বপূর্ণ, ‘বাংলাদেশের সেরা ক্রিকেটাররা এখানে খেলছে। এটার অনেক গুরুত্ব আছে। আমরা সেভাবেই দেখছি।’
আগামীকাল শুরু হওয়া তিন দলের অদম্য টি-টোয়েন্টি কাপের ফাইনাল ৯ ফেব্রুয়ারি। টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগের দিনই ছিটকে গেছেন তাসকিন আহমেদ। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। শারীরিক কিছু অসুস্থতার (সাইনাস ইনফেকশন) জন্য বিসিবি আয়োজিত রোমাঞ্চকর অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারছিনা। যারা অংশগ্রহন করছে, সকলের জন্য শুভ কামনা। আল্লাহর রহমতে আর আপনাদের সকলের দোয়ায় শীঘ্রই সুস্থ হয়ে মাঠে ফিরব ইনশাআল্লাহ।’ লিটন দাসের নেতৃত্বাধীন ধূমকেতু একাদশের হয়ে খেলার কথা ছিল তাঁর।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের ধাক্কা সামলে জয়ে ফিরল ইংল্যান্ড। শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে হ্যারি ব্রুকের দল। স্কটিশদের দেওয়া ১৫৩ রানের লড়াকু লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড শুরুতে বিপদে পড়লেও টম ব্যান্টনের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় নিশ্চিত করে। ইংল্যান্ডের জয়ের ম্যা
২ ঘণ্টা আগে
অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে আকাঙ্ক্ষিত ভারত-পাকিস্তান লড়াই মাঠে গড়াবে আগামীকাল। কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। দর্শকপ্রিয় ম্যাচটি সামনে রেখে সতীর্থদের চাপমুক্ত থাকার পরামর্শ দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বা
৩ ঘণ্টা আগে
পাকিস্তানের হয়ে গত নভেম্বরেই টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে উসমান তারিকের। এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুকে তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০০৯ সালের চ্যাম্পিয়নদের স্পিন আক্রমণের প্রধান ভরসা তারিক। ভারতের বিপক্ষে তাঁকে ট্রাম্প কার্ড বলেই মনে করছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা।
৩ ঘণ্টা আগে
ভারত-পাকিস্তান লড়াই ঘিরে যেমনটা হয় আরকি, এবারও কোনো ব্যতিক্রম হচ্ছে না। স্বাভাবিকভাবেই উঠে আসছে ‘নো হ্যান্ডশেক’ বিতর্ক। গত সেপ্টেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপে পাকিস্তানের কারও সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও কি একই চিত্র দেখা যাবে? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।
৩ ঘণ্টা আগে