
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের উত্থাপিত যৌন নিপীড়নের অভিযোগ তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে গত পরশু প্রতিবেদন জমা দিয়েছে স্বাধীন তদন্ত কমিটি। তদন্তে কী পাওয়া গেছে, সেটি একটি সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানিয়েছে বিসিবি। জাহানারার করা চারটি অভিযোগের দুটি প্রমাণ হয়নি। তবে জাহানারার সঙ্গে মঞ্জুর অসদাচরণের প্রাথমিক সত্যতা পেয়েছে বিসিবি।
গত ৯ নভেম্বর বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়। দুই মাসের তদন্ত শেষে বিসিবি জানিয়েছে, কমিটি জাহানারা আলমের উত্থাপিত চারটি নির্দিষ্ট অভিযোগ পর্যালোচনা করেছে। এর মধ্যে দুটি অভিযোগ প্রমাণিত হয়নি। বাকি দুটি অভিযোগের ক্ষেত্রে কমিটি বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে অসদাচরণের প্রাথমিক সত্যতা পায়। বিসিবির সঙ্গে তাঁর চুক্তি শেষ হয়েছে গত ৩০ জুন। বিসিবিতে মঞ্জুর চাকরির মেয়াদ শেষ হলেও তাঁর বিরুদ্ধে কী শাস্তি বা ভবিষ্যতে দেশের ক্রিকেটে যুক্ত না করার ব্যাপারে বিসিবি কী সিদ্ধান্ত নিয়েছে, সেটি পরিষ্কার করেনি। মঞ্জু এই মুহূর্তে চীনের নারী দলের কোচ হিসেবে কাজ করছেন।
স্বাধীন অনুসন্ধান কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বিসিবি হয়রানি ও অসদাচরণের বিরুদ্ধে শূন্য-সহনশীলতা নীতির আলোকে অনুসন্ধান ফল নিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আইনি বিভাগকে সম্পৃক্ত করেছে। বিসিবি তার বিধিমালা ও প্রযোজ্য আইন অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ ও ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছে। বিসিবির তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন বিসিবি পরিচালক ও নারী বিভাগের প্রধান রুবাবা দৌলা।

স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের ২৩তম আসর। এবার টুর্নামেন্টের সেরা একাদশ বেছে নিতে সমর্থকদের ভোট গ্রহণ শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টিনার পাঁচ ফুটবলার।
৬ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালে মাঠের লড়াই শেষ হলেও বিতর্ক থামেনি। স্পেনের কাছে ১-০ গোলে হারের পর ম্যাচ-পরবর্তী ঘটনায় আর্জেন্টিনার খেলোয়াড় ও কোচিং স্টাফের আচরণ নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একই সঙ্গে ফাইনালে লেয়ান্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানোর যে খবর ছড়িয়েছিল, সেটিও প
৬ ঘণ্টা আগে
২০৩০ বিশ্বকাপে দলসংখ্যা ৬৪-তে বাড়ানোর সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ফিফার কড়া সমালোচনা করেছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। তাঁর অভিযোগ, মাত্র ৪০ দিনের একটি টুর্নামেন্টের জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এমন সিদ্ধান্ত নিচ্ছে, যা দীর্ঘ মেয়াদে পুরো ফুটবলশিল্প ও ঘরোয়া লিগগুলোর জন্য হুমকি হয়ে
৭ ঘণ্টা আগে
স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের পরই আর্জেন্টিনার কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছেন লিওনেল স্কালোনি। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসেননি তিনি। বিস্তারিত আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চান স্কালোনি।
৮ ঘণ্টা আগে