
জাতীয় বক্সিংয়ে আজ ছিল শেষদিন। মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণির ফাইনালের দিকেই নজর ছিল বেশি। যেখানে জাতীয় ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারের বোন আফরা খন্দকারকে হারিয়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বক্সার জিনাত ফেরদৌস।
তিন রাউন্ডের কোনোটিতেই জিনাতের কাছে পাত্তা পাননি আফরা। বেশির ভাগ সময় চেষ্টা করেছেন ঘুষি থেকে নিজেকে বাঁচাতে। কিন্তু কোনো লাভ হয়নি। পাঁচজন বিচারকের প্রত্যেকেই নম্বর দিয়েছেন জিনাতকে। ম্যাচ শেষে উচ্ছ্বসিত জিনাত বলেন, ‘কত মানুষ এখানে আসছে, আমাদের সাপোর্ট দিচ্ছে, খুবই ভালো লাগছে। প্রথমবারের মতো আমাদের দেশের মাটিতে খেলে সেরা হয়েছি, আমি সত্যিই খুব আনন্দিত।’
আফরার অবশ্য আক্ষেপ সুযোগ-সুবিধা নিয়ে, ‘সে বিদেশের মাটিতে যে প্র্যাকটিসের সুবিধা পায়, তা আমাদের চেয়ে অনেক ভালো। আমরাও যদি ওই রকম ভালো ফ্যাসিলিটিজ পাই, তাহলে আমরাও ভালো করব।’ বোনের খেলা দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা। রিংয়ে বোনের ফাইনাল দেখার পর বললেন, ‘উনার সঙ্গে যে তিন রাউন্ড খেলেছে, এটাই আমার ভালো লাগছে। বোন যখন মার খাচ্ছিল, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। বোন ভালো খেলে হেরেছে।’

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বারই স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৫ মিনিট আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
১ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১১ ঘণ্টা আগে