
সিঙ্গাপুরে বিশ্ব অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপে আজ পুলে নেমেছিলেন বাংলাদেশি সাঁতারু অ্যানি আক্তার। মেয়েদের ১০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে অবশ্য হিটে বাদ পড়েন তিনি। কিন্তু সাঁতার শেষ করেন ক্যারিয়ার-সেরা টাইমিং নিয়ে।
১০০ মিটার ফ্রিস্টাইলে অ্যানির আগের সেরা টাইমিং ছিল ১ মিনিট ১২.১০ সেকেন্ড। দুই বছর আগে কমনওয়েলথ যুব গেমসে এই টাইমিংয়ে জাতীয় রেকর্ড গড়েন তিনি। বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুই নম্বর হিটে পুলে নেমে ১ মিনিট ৮.৪২ সেকেন্ডে সাঁতার শেষ করেন তিনি। তবে হিটে সব মিলিয়ে ৮২ সাঁতারুর মধ্যে তাঁর র্যাঙ্কিং ছিল ৭৭।
দক্ষিণ এশিয়ার সাঁতারুদের মধ্যে শ্রীলঙ্কার হিরুকি ৫৯.৮৩ সেকেন্ড সময় নিয়ে ৪৯তম স্থানে থাকেন। মালদ্বীপের আমনা মিরাসাদ ১ মিনিট ৪.০৪ সেকেন্ড সময় নিয়ে ৭২তম আর নেপালের সাঁতারু আর্য মহারজন ১ মিনিট ৫.৪৩ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন ৭৫তম।
৫০ মিটার ফ্রিস্টাইলে ২ আগস্ট ফের পুলে নামবেন অ্যানি। একই দিন ছেলেদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে অংশ নেবেন সামিউল ইসলাম রাফি।

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক মাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৪ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে