
২০০ মিটার মিডলের সেমিফাইনালেই রেকর্ড গড়েছিলেন লিঁও মারশাঁ। ১ মিনিট ৫২.৬৯ সেকেন্ড সময় নিয়ে ভেঙে দিয়েছিলেন রায়ান লোকটির ১৪ বছরের পুরোনো রেকর্ড। গতকাল ফাইনালে নিজের সেরা টাইমিংকে ছাপিয়ে যেতে না পারলেও ফ্রান্সের এই তারকা সাঁতারু এই ইভেন্টে দ্বিতীয় সেরা টাইমিং রেকর্ড গড়েছেন। রেকর্ড গড়া সেমিফাইনালের ২৪ ঘণ্টার মধ্যেই সোনা জিতলেন ১ মিনিট ৫৩.৫৮ সেকেন্ড সময় নিয়ে।
এই ইভেন্টে ১ মিনিট ৫৪.৩০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন যুক্তরাষ্ট্রের শাইন কাসাস। তৃতীয় হয়েছেন হাঙ্গেরির হুবার্ট কস। তিনি ১ মিনিট ৫৫.৩৪ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেছেন। সিঙ্গাপুরে অনুষ্ঠানরত বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে এটি মারশাঁর প্রথম সোনা। তবে ফরাসি এই সাঁতারুর আলোয় আসা ২০২৪ প্যারিস অলিম্পিকে। নিজ দেশের দর্শকদের সামনে অলিম্পিক গেমস সাঁতারে চারটি একক ইভেন্টে সোনা জিতেছিলেন তিনি।
২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে তিনি যে একটা কিছু করবেন, সেটা আগেই বোঝা যাচ্ছিল। ভালো অবস্থায় যে রয়েছেন, সেটি সেমিফাইনালেই জানান দিয়েছিলেন। কিন্তু এই ইভেন্টে টাইমিংটাকে যে এতটাই কমিয়ে আনবেন, সেটি কি ভাবতে পেরেছিলেন? একটা কিছু হবে, এমন উত্তেজনা নিয়ে রাত কেটেছে তাঁর। বললেন, ‘আগের দিন এত উত্তেজিত ছিলাম যে রাতে ঠিকমতো ঘুমাতে পারিনি। তাতে মনে হয়, অনেক শক্তি হারিয়েছি। তবে আমার লক্ষ্য ছিল রেকর্ড ভাঙা। আর সেটি হওয়ায় খুবই খুশি।’
বিশ্ব সাঁতার প্রতিযোগিতায় মারশাঁ ৪০০ মিটার মিডলেতেও অংশ নেবেন।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৮ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে