
ইনগে সরেনসেনের নামটা এই প্রজন্মের সাঁতারপ্রেমীদের মনে থাকার কথা নয়। ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিকে ডেনিশ এই সাঁতারু যখন ব্রোঞ্জ জিতেছিলেন, তাঁর বয়স ছিল মাত্র ১২ বছর। অলিম্পিক গেমসের সাঁতারের ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে জেতা সে ব্রোঞ্জটাই খুদে এই সাঁতারুকে অনন্য উচ্চতায় তুলে দিয়েছিল। হয়েছিলেন অলিম্পিকের একক ইভেন্টে পদকজয়ী সবচেয়ে সর্বকনিষ্ঠ অলিম্পিয়ান।
৮৯ বছর আগের ইনগে সরেনসেনের স্মৃতি ফিরিয়ে এবার বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে পদক জিতলেন চীনের ইউ জিদি। মাত্র ১২ বছর বয়সে। বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে ইউ জিদিই এখন পদকজয়ী সর্বকনিষ্ঠ সাঁতারু। ইনগের পরই বৈশ্বিক বড় কোনো প্রতিযোগিতায় পদকজয়ী সর্বকনিষ্ঠ প্রতিযোগী ধরা হচ্ছে ইউ জিদিকেই।
তবে একক কোনো ইভেন্টে নয়, সাঁতারে চীনের বিস্ময় বালিকা পদক জিতেছেন ৪ গুণন ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে। এই ইভেন্টের হিটে সাঁতরে দলকে মেডেল রাউন্ডে তুলেছিলেন। যে কারণেই পরশু ফাইনালে জিদি না সাঁতরালেও চীন তৃতীয় হওয়ায় পেয়ে যাচ্ছেন ব্রোঞ্জ। এই বয়সেই বিশ্ব সাঁতারের ব্রোঞ্জ! ইউ জিদি বিস্মিতই বৈকি, আবেগাপ্লুতও। বললেন, ‘আমি বেশ আবেগাপ্লুত, দারুণ একটা অনুভূতিও হচ্ছে।’
১২ বছর বয়সেই পদক জিতে ইতিহাস গড়া ইউ জিদির সাঁতারে আসার পেছনে কিন্তু একটা গল্প আছে। ছোটবেলা থেকেই তিনি গরম সহ্য করতে পারতেন না। উপায় হিসেবে ছয় বছর বয়স থেকেই পানিতে নেমে সাঁতার কাটা। তখন কে জানত, এই সাঁতারই একদিন তাঁকে ইতিহাসে তুলে আনবে!

ঝোড়ো ব্যাটিং বাংলাদেশের অপেক্ষা বাড়ালেন ব্রাড ইভান্স। তাতে কেবল হারের ব্যবধানই কমাতে পারল জিম্বাবুয়ে। ইনিংসের শুরুতেই শেখ মেহেদী হাসান ও রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে তৈরি হওয়া ভীতের ওপর দাঁড়িয়ে শেষ হাসি হাসল বাংলাদেশ।
১৫ মিনিট আগে
বিশ্বকাপ ফাইনালের আগে আলোচনায় এনসো ফার্নান্দেসের টোপো জিও উদযাপন। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে গোল করার পর যে ভঙ্গিতে উদযাপন করেছিলেন, ফাইনালের আগে আবারও একইভাবে দুই হাত কানের পেছনে নিয়ে সেই উদযাপন করতে দেখা গেল আর্জেন্টিনার এই মিডফিল্ডারকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে লাতিন আমেরিকার দল আর ইউরোপীয় দল যে কখনোই মুখোমুখি হয়নি, তা নয়। সবশেষ কাতার বিশ্বকাপের ফাইনালেই মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা-ফ্রান্স। ফরাসিদের হারিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও উঠেছে ফাইনালে। কিন্তু এবারের ব্যাপারটা যে একেবারে আলাদা। যে দুই দল মুখোমুখি হচ্ছে, তাদের মধ্যে দ
৩ ঘণ্টা আগে
আরও আগেই ইউরোপ অধ্যায়ের পাট চুকিয়েছেন লিওনেল মেসি। ২০২৩ সালেই যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে। এরপরও নবম ব্যালন ডি’অরের হাতছানি আর্জেন্টিনার অধিনায়কের সামনে।
৩ ঘণ্টা আগে