পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেও ক্লাব কাপে একটা ম্যাচেই হেরেছিল আবাহনী, সেটি ফাইনালে। প্রতিপক্ষ মেরিনার্স। প্রিমিয়ার ডিভিশন হকি লিগে প্রথম নয় ম্যাচে অপরাজিত থাকার পর আবাহনীকে প্রথম হারটা উপহার দিয়েছিল এই মেরিনার্সই!
মেরিনার্স প্রতিপক্ষ থাকলেই কোথায় যেন গড়বড় হয়ে যাচ্ছে আবাহনীর, যেমনটা হয়েছে সুপার সিক্সেও। সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচে গিয়ে আবারও হেরেছে আকাশি-নীলরা। এবং যথারীতি মেরিনার্সের কাছেই। এবারের হারটা ২-১ গোলের। সব মিলিয়ে এই মৌসুমে মেরিনার্সের কাছে তিন ম্যাচের সবগুলোতেই হেরেছে আবাহনী।
মেরিনার্সের জয়ে জমে গেছে লিগ শিরোপার লড়াই। সুপার সিক্সের দুই আর সব মিলিয়ে ১২ ম্যাচে ৩২ পয়েন্ট মোহামেডানের। সমান ম্যাচে ২৮ পয়েন্ট মেরিনার্স ও আবাহনীর দুই দলেরই। গোল ব্যবধানে আবাহনীকে টপকে দুইয়ে উঠে এসেছে মেরিনার্স, অথচ সুপার সিক্সের আগে আবাহনীর চেয়ে তিন পয়েন্টে পিছিয়ে চারে ছিল লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। সুপার সিক্সের আগের ম্যাচে ঊষাকে হারিয়ে গ্রুপ পর্বের হারের শোধ তুলেছিল দলটি। ১৪ এপ্রিল মোহামেডানকে হারাতে পারলে শিরোপা পুনরুদ্ধারের পথে ফিরে আসবে মেরিনার্স।
আজ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আবাহনীর বিরুদ্ধে খেলার ২০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে নেন মেরিনার্সের সোহানুর রহমান সবুজ। ২৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান দ্বিগুণ করেন মেরিনার্স অধিনায়ক ফজলে হোসেন রাব্বি। ৩৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান কমান আবাহনীর ভারতীয় শিশে গাওয়াদ। ম্যাচে মেরিনার্সের তুলনায় আবাহনী একাধিক গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি।

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক মাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৪ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে