ছেলেদের ফুটবলে বাংলাদেশ পিছিয়ে থাকলেও মেয়েরা দুর্বার গতিতে ছুটে চলেছে। এই তো তিন দিন আগেই প্রত্যাবর্তন ম্যাচে মালয়েশিয়াকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছেন সাবিনা খাতুন-সানজিদা আক্তাররা।
নারী ফুটবলে দেশ এগিয়ে যাওয়ার পেছনে খেলোয়াড়দের সঠিক পরিচর্যা, দেখভাল ও মানসিক স্বাস্থ্যের ব্যাপারগুলো ওতপ্রোতভাবে জড়িত।
গত বছর ইউনিসেফ ও বাফুফের যৌথ উদ্যোগে ‘প্রতিভা অন্বেষণ’ কর্মসূচির শুরু থেকেই মেয়ে ফুটবলারদের স্বাস্থ্যকর ন্যাপকিন (রক্তস্রাবের সময় ব্যবহৃত প্যাড) দেওয়ার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
এ ক্ষেত্রে অনেক পিছিয়ে ছিল আফ্রিকার দেশ দক্ষিণ সুদান। এবার সেখানেও একই প্রকল্প চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
গত বছর দক্ষিণ সুদান সফর করেছিলেন ফিফার মহাসচিব ফাতমা সামৌরা। তখন রজঃস্রাবকালীন নারী ফুটবলারদের দুর্ভোগের চিত্র দেখেন সেনেগালের এই সাবেক কূটনীতিক। তাঁর উদ্যোগেই দক্ষিণ সুদান ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথ প্রকল্প চালু করল ফিফা। এখন থেকে নারী ফুটবলারদের রজঃস্রাবকালীন পরিচ্ছন্নতা, স্যানিটারি ন্যাপকিনের সঠিক ব্যবহার ও নিজের পরিচর্যা সম্পর্কে শেখানো হবে। এরই মধ্যে ফুটবলারদের বিনা মূল্যে স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করতে শুরু করেছে ফিফা।
ফিফার ওয়েবসাইটে বলা হয়েছে, দক্ষিণ সুদানে ৭০ শতাংশ নারী ফুটবলার স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি প্যাড বা ট্যাম্পুনের মতো পরিচ্ছন্নতার সামগ্রী হাতের কাছে পায় না। এতে করে দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানে ও ফুটবল চর্চায় তারা নিয়মিত উপস্থিত থাকতে পারে না।
ফিফার এই প্রকল্পের লক্ষ্য হলো তৃণমূল পর্যায়ে নারী খেলোয়াড়দের অংশগ্রহণ ও দক্ষতা বাড়ানো এবং সঠিক স্বাস্থ্যশিক্ষা দেওয়া।
এ ব্যাপারে দক্ষিণ সুদানের কোচ শিলিন বুইসেন বলেছেন, ‘রক্তস্রাব পরিচ্ছন্নতা নিয়ে এখানে ফিফার প্রকল্প সত্যিই অভাবনীয়। তাদের এমন উদ্যোগ সম্ভবত এটিই প্রথম। প্রকল্পটি মেয়েদের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে। এটি তাদের চোখ খুলে দেওয়ার মতো।’
প্রকল্প বাস্তবায়ন হতে চলায় খুশি ফিফার নারী ফুটবল উন্নয়নের প্রধান আরিজানা ডেমিরোভিক। তিনি বলেছেন, ‘দক্ষিণ সুদানের নারী ফুটবলে যেন স্বাস্থ্যকর পরিবেশ থাকে, আমরা সেটি নিশ্চিত করেছি। এই প্রকল্পে আরও সাফল্য আসবে।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে