শেষ মুহূর্তে দুর্দান্ত ফ্রি কিকে ইন্টার মায়ামির জার্সিতে অভিষেক ম্যাচে গোল করেন লিওনেল মেসি। মায়ামির সেই ম্যাচ ছিল লিগস কাপে। মেজর লিগ সকারে (এমএলএস) অভিষেকেও চোখ ধাঁধানো গোল করেন মেসি। লিগে মায়ামিও জিতেছে দীর্ঘদিন পর। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের পারফরম্যান্সে মুগ্ধ ডেভিড বেকহাম।
রেড বুল এরিনাতে আজ এমএলএসে ইন্টার মায়ামির প্রতিপক্ষ ছিল নিউইয়র্ক রেড বুলস। এই ম্যাচে শুরুর একাদশে ছিলেন না মেসি। এরপর ৬০ মিনিটের সময় লিওনার্দো কাম্পানার বদলি হিসেবে নামেন মেসি। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার গোল করেন ৮৯ মিনিটে। ডি-বক্সের ভেতরে রেড বুলসের এক ডিফেন্ডারকে ভেলকি দেখিয়ে বেঞ্জামিন ক্রিমাশ্চিকে বল বাড়ান মেসি। পরে ফিরতি বল পেয়ে বাঁ পায়ের শটে লক্ষ্য ভেদ করেন সাতবারের ব্যালন ডি অর জয়ী ফুটবলার। যেখানে এমএলএসে মায়ামি সর্বশেষ জয় পেয়েছিল এ বছরের ১৪ মে। দীর্ঘদিন পর টুর্নামেন্টে পাওয়া জয়ে মেসির প্রশংসা করেছেন বেকহাম। মায়ামির সহস্বত্বাধিকারী ইনস্টাগ্রামে মেসির ছবি পোস্ট করে লিখেছেন, ‘স্বপ্নগুলো এভাবেই তৈরি হয়। ধন্যবাদ নিউইয়র্ক। ইন্টার মায়ামির দুর্দান্ত জয়।’
এমএলএস অভিষেকে গোল করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মেসি নিজেও। ইনস্টাগ্রামে বেশ কিছু পোস্ট করেছেন। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার ক্যাপশন দিয়েছেন, ‘এমএলএসে ফেরার ম্যাচে দুর্দান্ত জয়। নিউইয়র্ককে ধন্যবাদ।’ মায়ামির জার্সিতে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে ১১ গোল করেছেন এবং ১ গোলে অ্যাসিস্ট করেছেন। তিন ম্যাচে করেছেন জোড়া গোল। যেখানে লিগস কাপে ক্রুজ আজুলের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে নেমে মায়ামির জার্সিতে অভিষেক হয় মেসির। মেসি জাদুতে লিগস কাপ জিতে প্রথমবারের মতো কোনো মেজর টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় মায়ামি।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে