
মেজর লিগ সকারে (এমএলএস) এক ম্যাচ নিষিদ্ধ ছিলেন লিওনেল মেসি। এই নিষেধাজ্ঞাই যেন মেসিকে আরও বেশি ক্ষুধার্ত করে তুলেছে। আর্জেন্টাইন বিশ্বজয়ী ফুটবলার ফিরলেন রাজার মতো। তাঁর ফেরার ম্যাচে রুদ্ধশ্বাস জয় পেল ইন্টার মায়ামি।
মেসির ফেরার ম্যাচে ইন্টার মায়ামির জার্সিতে অভিষেক হয়ে গেল রদ্রিগো ডি পলের। আতলেতিকো মাদ্রিদ থেকে আসা এই ফরোয়ার্ড খেলেছেন মূল একাদশে। জাতীয় দলের সতীর্থ মেসিও ছিলেন আজ বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত লিগস কাপে মায়ামির মূল একাদশে। চেজ স্টেডিয়ামে টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচে অ্যাটলাসকে ২-১ গোলে হারিয়েছে মায়ামি। ইন্টার মায়ামির এই দুই গোলেই অবদান রয়েছে মেসির।
চেজ স্টেডিয়ামে মায়ামি-অ্যাটলাস গ্রুপ পর্বের ম্যাচটিতে লড়াই হয়েছে সমানে সমানে। মায়ামি বল দখলে রাখে ৫৫ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর তারা নিয়েছে ৫ শট। অন্যদিকে অ্যাটলাসের দখলে বল ছিল ৪৫ শতাংশ। মায়ামির লক্ষ্য বরাবর সাতটি শট করে তারা। আক্রমণ-প্রতি আক্রমণে খেলতে থাকলেও প্রথমার্ধে কোনো দল গোল করতে পারেনি। যেখানে ইন্টার মায়ামি ফরোয়ার্ড তাদিও আলেন্দে প্রথমার্ধে বারবার গোল করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। ৮ ও ১৫ মিনিটে দুইবার গোলের কাছাকাছি গিয়েও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়েছেন তিনি। এরপর ২২ মিনিটে আলেন্দের শট প্রতিহত করেন অ্যাটলাস গোলরক্ষক ক্যামিলো ভার্গাস। আলেন্দেকে এবার অ্যাসিস্ট করেন মেসি।
ম্যাচে প্রথম গোলটা করে ইন্টার মায়ামি। ৫৭ মিনিটে মেসির অ্যাসিস্টে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন তেলাস্কো সেগোভিয়া। সমতায় ফিরতে অ্যাটলাসের লেগেছে ২৩ মিনিট। ৮০ মিনিটে সমতাসূচক গোল করেন অ্যাটলাস ডিফেন্ডার রিভালদো লোজানো। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে এসে জয় নিশ্চিত করে মায়ামি। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৬ মিনিটে গোল করেন ইন্টার মায়ামি ডিফেন্ডার মার্সেলো উইনগাড। মায়ামির এই জয়সূচক গোলেও অ্যাসিস্ট করেন মেসি। ২-১ গোলের জয়ে ইন্টার মায়ামির জার্সিতে দি পলের অভিষেকটাও হলো মনে রাখার মতো।

দীর্ঘ ৪০ বছর পর ফুটবলের এই মহোৎসবে ফিরে নিজেদের অস্তিত্ব জানান দিতে চায় ইরাক। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে তাদের যাত্রাটা অবশ্য বেশ কঠিন হতে যাচ্ছে। প্রথম ম্যাচেই তারা মাঠে নামবে শক্তিশালী নরওয়ের বিপক্ষে। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তাদের পরীক্ষা দিতে হবে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ফ্রান্সের বিপক
৩ ঘণ্টা আগে
রেফারির শেষ বাঁশি বাজতেই জওহরলাল নেহরু স্টেডিয়াম ফেটে পড়ে স্বাগতিক দর্শকদের ষষ্ঠ শিরোপা উল্লাসে। আর হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন ভাঙার কষ্ট নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
৪ ঘণ্টা আগে
তহুরা খাতুনের পাস থেকে বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে দারুণ এক নিচু শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্য ভেদ করে বাংলাদেশকে ১-১ সমতায় ফেরান সেই ঋতুপর্ণা চাকমা। এই গোলের পরম স্বস্তি নিয়েই এখন দ্বিতীয়ার্ধের স্নায়ুক্ষয়ী লড়াইয়ের অপেক্ষায় আছে সাফে হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন দেখা বাংলাদেশ।
৫ ঘণ্টা আগে
মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়ের ব্যাটে রান পাহাড় গড়ে গতকালই জয়ের ভীত তৈরি করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। রিজার্ভ ডেতে এসে শেষ হাসি হেসেছে মতিঝিল পাড়ার ক্লাবটি। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৪৭ রানের জয় তুলে নিয়েছে মোহামেডান।
৬ ঘণ্টা আগে