সর্বশেষ পাঁচ এল ক্লাসিকোতে জয়ের দেখা পায়নি বার্সেলোনা। এর মধ্যেই ক্লাব ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছিল তারা। নভেম্বরে রোনাল্ড কোমানকে ছাঁটাইয়ের পর ক্লাবের সাবেক কিংবদন্তি জাভি হার্নান্দেজের হাতে ওঠে বার্সার কোচের দায়িত্ব। শুরুতে দুঃসময় সামলে উঠতে কিছুটা খাবি খেলেও সময়ের সঙ্গে নিজেদের মেলে ধরছে বার্সা।
যার সর্বশেষ উদাহরণ, গতরাতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে দেখিয়েছে বার্সা। ৪-০ গোলে স্বাগতিকদের বিধ্বস্ত করেছে জাভির দল। এই জয়ে লিগের পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে বার্সা। ২৮ ম্যাচে ১৫ জয়ে ৫৪ পয়েন্ট তাদের। টেবিলের শীর্ষে থাকা রিয়ালের চেয়ে এখনো ১২ পয়েন্ট পিছিয়ে তারা।
মৌসুমের বড় একটা সময় টেবিলের তলানিতে ছিল বার্সা। সেখান থেকে উন্নতি করেছে দলটি। তবে রিয়ালের বিপক্ষে জয় লিগ শিরোপা জয়ের পথে এগিয়ে দিয়েছে বলে মনে করেন না জাভি, ‘আমার মনে হয় না এই জয়ে লা লিগা জয়ের পথে আমরা আরেকটু এগিয়ে যেতে পারব। প্রথমত আমাদের মনোযোগ চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়া, এরপর দেখা যাবে কী হয়। এই জয়ের আমাদের প্রকল্পটা আরেকটু জোর পাবে, কিন্তু এখনো কোনো লক্ষ্য তো অর্জিত হয়নি।’
লিগ শিরোপা জয়ের স্বপ্ন না দেখলেও রিয়ালের বিপক্ষে এমন দাপুটে জয়ও আশা করেননি জাভি। ম্যাচ শেষে বলেছেন, ‘এমন ফল পেতে অনেক কঠোর পরিশ্রম করেছি আমরা। তবে ওদের মাঠে এসে এভাবে দাপট দেখাব, এটা আমরাও আশা করিনি। ভেবেছিলাম দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমি খুব খুশি।’
জয়ের পর দলকে আত্মতুষ্টিতে না ভুগে বিনয়ী থাকতে বলছেন জাভি, ‘আমরা কাজ করে যেতে চাই। এই জয়ে কোনো শিরোপা তো আসছে না। আমাদের বিনয়ী থাকতে হবে। আজ উদ্যাপন করছি, কিন্তু এরপর বিশ্রাম নিতে হবে, সেভিয়ার (পরবর্তী ম্যাচ) ব্যাপারে ভাবতে হবে।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে