
২০২৫ ব্যালন ডি’অর জেতার দৌঁড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন উসমান দেম্বেলে ও লামিনে ইয়ামাল। যদিও ফরাসি উইঙ্গারকে পেছনে ফেলে ফুটবলের সবচেয়ে ব্যক্তিগত সম্মানজনক পুরস্কারটি জেতা হয়নি তার। এই না পাওয়াই তাকে ক্যারিয়ারে আরও বেশি অনুপ্রাণিত করবে বলে মনে করেন বার্সেলোনার প্রধান কোচ হান্সি ফ্লিক।
ইয়ামালের ব্যালন ডি’অর না জেতার বিষয়টি মেনে নিতে পারছেন না একদল ভক্ত সমর্থক। খুব কাছে গিয়েও ফ্রান্স ফুটবলের ম্যাগাজিনের এই পুরস্কার না জিততে পারা যে খোদ ১৮ বছর বয়সী ফুটবলারকেও কষ্ট দিচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না। তার সে অনুভূতি ঠিকই বুঝতে পারছেন ফ্লিক। একই সঙ্গে ইয়ামাল দেম্বেলের ব্যালন ডি’অর জয়কে স্বাভাবিকভাবেই নিয়েছেন বলে বিশ্বাস জার্মান কোচের।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি ইয়ামালের সাথে কথা বলেছি। আমার মনে হয় সে এটাকে সঠিকভাবে দেখছে। এবার ব্যালন ডি’অর জিততে না পারা তার জন্য পরবর্তী বছরগুলোর প্রেরণা হিসেবে কাজ করবে। দেম্বেলে এটার যোগ্য ছিল। এটা একটা ভোটিং প্রক্রিয়া। এখানে অনেক কিছুই হতে পারে। আমার মনে হয় ইয়ামাল এটা ভালোভাবে মেনে নিয়েছে।’
গত মৌসুমে বার্সার ঘরোয়া ট্রেবল জয়ের অন্যতম রূপকার ছিলেন ইয়ামাল। নিজে ১৮ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করান আরও ২১ টি। আগামী বছরও ব্যালন ডি’অরের লড়াইয়ে থাকবেন ইয়ামাল–এমনটাই বিশ্বাস ফ্লিকের, ‘হয়তো আগামী মৌসুমেও ইয়ামাল ব্যালন ডি’অরের জন্য একজন বিকল্প হবে। আমার এটা ভেবে সত্যিই ভালো লাগছে যে, আমাদের দলের অনেক খেলোয়াড় ভালো পর্যায়ে আছে। এটা আমাদের জন্য খুবই ভালো একটি বিষয়। এটা প্রমাণ করে যে আমাদের সময় কেমন যাচ্ছে। এই মৌসুমেও আমরা সে ধারাবাহিকতা ধরে রাখতে চায়।’

ছয় বছর আগেও তাহা আলির জীবনটা ছিল সংগ্রাম আর স্বপ্নের অদ্ভুত এক মিশ্রণ। দিনে শপিং মলে নিরাপত্তারক্ষীর চাকরি, আর রাতে ফুটসাল। সুইডেনের কনকনে শীতে যখন অধিকাংশ ফুটবলার বিরতিতে, তখন নিজের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে ছোট্ট কোর্টে বল পায়ে ছুটে বেড়াতেন তিনি। সেই তরুণই এখন ২০২৬ বিশ্বকাপে সুইডেন জাতীয় দলের জার্স
২৪ মিনিট আগে
উত্তর আমেরিকা বিশ্বকাপের জন্য এখনো চূড়ান্ত দল ঘোষণা করেননি লিওনেল স্কালোনি। তবে আর্জেন্টিনার বিশ্বকাপ দলে লিওনেল মেসি যে নিশ্চিতভাবেই থাকছেন তা বলা বাহুল্য। শুধু দলের সদস্য হিসেবেই নয়, বিশ্বকাপে লা আলবিসেলেস্তেদের আর্মব্র্যান্ড পরবেন এই ফরোয়ার্ড। অর্থাৎ বিশ্বকাপে মেসিকে দেখা যাবে নেতাদের নেতা হিসেবে
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার টেস্ট দলের নেতৃত্ব ও দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক সূচিকে সামনে রেখে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে দ্বিতীয় অগ্রাধিকার হিসেবেই দেখছেন প্যাট কামিন্স। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামার আগে এই কথা বলেন সানরাইজার্স হা
৩ ঘণ্টা আগে
১৯৬৪ সালে দেশে প্রথম ক্রীড়া পুরস্কারের প্রবর্তন করা বিএসপিএ এবার ১৬টি বিভাগে ১৫ বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করেছে।
৩ ঘণ্টা আগে